শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রমজানকে স্বাগত জানাল গাজাবাসী

Nayeema Islam Nayeema Islam
রবিবার, ২ মার্চ, ১:৩৭ পূর্বাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রমজানকে স্বাগত জানাল গাজাবাসী

ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রমজানকে স্বাগত জানাল গাজাবাসী

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিধ্বস্ত গাজায় ফের মাহে রমজানের আগমন ঘটেছে। গোটা বিশ্ব যখন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রমজান পালন করবেন, আমরা তখন নানামুখী দুঃখ, কষ্ট আর শত ক্লেশ নিয়ে এ মাস পার করবো।

যুদ্ধের বাজনা এখনো পুরোপুরি থামেনি। চলমান যুদ্ধবিরতি যে স্থায়ী হবে তারও বিন্দুমাত্র গ্যারান্টি নেই। কখন কী ঘটে তা নিয়ে মানুষ উদ্বিগ্ন। সবার একটাই ভয়, হয়তো যুদ্ধ আবার ফিরে আসবে!

গত বছরের যুদ্ধের ভয়াবহতা এখনো আমাদের স্মৃতিপটে দোলা দেয়। এখনো ট্রমায় আছি। সেই ভয়াল স্মৃতি বিস্মৃত হয়নি।

২০২৪ সালেই শুধু যুদ্ধের মধ্যে আমরা রোজা কাটিয়েছি এমন নয়। এর আগেও রমজান মাসের বহু রাতে আমরা বোমা হামলার মুখে পড়েছি। আমাদের অনেক রাত অতিক্রান্ত হয়েছে ভয় আর বুকভরা কষ্ট নিয়ে।

আমার বয়স তখন নয় বছর। আমার এখনো মনে পড়ে, সেই বয়সেও রোজার রাতে কিভাবে আমাদের উপর বোমা নিক্ষেপ করা হয়েছিল। সেই স্মৃতি কখনো ভোলার নয়।

গতবারের রোজা ছিল তখনকার তুলনায় কয়েক গুণ বেশি ভয়াবহ। চারদিকের প্রায় সবাই ছিল অভুক্ত আর অনাহারী। সেহরি খাওয়ার মতো খাবারও পাননি অনেকে।

সারাদিন রোজা রাখার পর আমরা ছয়জন মিলে শুধু একটা ক্যানের বোতল (মটরশুটির পানীয়) ভাগ করে পান করতাম। সারাদিন বিদ্যুৎ থাকতো না। অন্ধকারের মধ্যে টেবিলের নিচে লুকিয়ে আমরা স্বাদহীন কিছু খাবার চিবিয়ে ইফতার করতাম। এমনভাবে আমরা লুকিয়ে থাকতাম একজন আরেকজনের চেহারাও দেখতে পেতাম না।

আমাদের মধ্যে বেশিরভাগই পরিবারের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছিলাম। আমার দাদি, ফুফু এবং চাচাতো ভাই-বোন সবাই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সংযোগের মাস যেন বিচ্ছিন্নতার মাসে পরিণত হয়েছিল।রমজানের আলাদা আনন্দ রয়েছে। সারাদিন উপবাসের পর মাগরিবের আযানটা খুব মধুর লাগে। সেহরির সময় ফজরের আযানও বেশ আনন্দের। তবে সেই আযান শোনা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছিল। কোথাও কোনো আযানের ধ্বনি শোনা যায়নি তখন। প্রায় সব মসজিদ ধসে দিয়েছিল তারা। অনেকে আযান দিতে চেয়েছিলেন, কিন্তু তারা ভয়ে আযান দেননি। যদি আযানের সেই ধ্বনির কারণে তাদের উপর আবারও বিমান হামলা হয়!

মুয়াজ্জিনের সুললিত কণ্ঠ শুনে রোজা ভাঙার সময় আমরা ক্ষেপণাস্ত্র ও গুলির শব্দ শুনে ইফতার করেছি।

যুদ্ধের আগে, সাধারণত পরিবারের সঙ্গে ইফতারের পর মসজিদে যেতাম মাগরিবের নামাজের জন্য। এ সময় প্রতিবেশী অনেকের সঙ্গেই দেখা হতো। গাজার রাস্তায় হাঁটতাম, সবার সঙ্গে আড্ডা দিতাম। তখন রোজার আমেজ ছিল বেশ আনন্দের। তবে গত বছর তারাবির জন্য আমরা কোনদিন কোথায় গিয়েছি তার কোনো ঠিক ছিল না।

গাজার সবচেয়ে সুন্দর ও ঐতিহাসিক মসজিদ গ্রেট ওমারি মসজিদও ধ্বংস করে দেওয়া হয়েছে। আমার বাবা ও ভাই রমজানের শেষ দশদিন সেই মসজিদে ইতিকাফ করতেন, কুরআন পড়তেন। সেই প্রিয় মসজিদটিও রক্ষা পায়নি হামলার কবল থেকে। সেখানে এখন ময়লার স্তূপ জমে আছে।

এবার রোজা শুরু হয়েছে যুদ্ধবিরতির মাঝে। তেমন ভয়-ভীতি নেই। বিমান হামলার কারণে রোজা ভাঙার শঙ্কা নেই। ফজরের নিরবতা বিঘ্নিত করার জন্য বিস্ফোরণও নেই। গাজার বিভিন্ন স্থানে এবার রঙ-বেরঙের বাতি জ্বলছে।

যেসব দোকানপাট বা মার্কেট যুদ্ধে ধ্বংস হয়নি সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। গাজার সড়কগুলোতে ফের রমজানের আমেজ ফিরে আসতে শুরু করেছে।

যুদ্ধে ৪৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। অনেক পরিবারে হয়তো সবাই-ই এ যুদ্ধে প্রাণ হারিয়েছেন। এবার আর তারা ইফতার করতে পারবেন না। কেউ পিতা হারিয়েছেন, কেউবা একমাত্র পুত্রকে হারিয়ে সন্তানহারা হয়েছেন। ইফতারের টেবিলে বসলে এবার হয়তো পরিবারের হারানো সেই সদস্যকে মনে পড়বে তাদের। সেই আসন এবার ফাঁকা থাকবে। আগের রমজানে যে মায়ের হাতে বানানো ইফতার খেয়েছেন সন্তান সেই মা হয়তো এবার ইফতার বানাতে পারবেন না। আগ্রাসী হামলায় তিনিও হয়তো নিহত হয়েছেন।

আমিও আমার খুব কাছের মানুষ হারিয়েছি। আমার ফুফা। তিনি প্রতি রোজায় আমাদেরকে দাওয়াত করতেন। কিন্তু যুদ্ধে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে। আমার বান্ধবি সায়মা, লিনা, রোয়াকেও হারিয়েছি। প্রতি বছর রমজানে তারাবির পর তাদের সঙ্গে সাক্ষাৎ হতো।

এবার রমজান এসেছে ঠিকই, কিন্তু সেই আনন্দ আর উৎসবমুখর পরিবেশ নেই।

রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এখনই সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। ঈশ্বরের নৈকট্য লাভ এবং আধ্যাত্মিক সম্পর্ক স্থাপনের মোক্ষম সময় রমজান।

আমাদের মসজিদগুলো হয়তো তারা ধ্বংস করতে পেরেছে। তবে আমাদের বিশ্বাসকে তারা বিন্দুমাত্র নড়বড়ে করতে পারেনি। ধসে যাওয়া বাড়ির নিচে তাবু গেড়ে এখনো আমরা তারাবিহ পড়ছি, কুরআন পড়ছি, দোয়া ও মুনাজাতে আমাদের সব প্রত্যাশা প্রভুর কাছে দু’হাত তুলে চাইছি। বিশ্বাস করি, আল্লাহ আমাদের নিদারুণ কষ্টের জন্য উত্তম পুরস্কৃত করবেন।

লেখক: শিক্ষার্থী, ইংরেজি সাহিত্য বিভাগ, ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

Next Post

ইসরাইলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

আরো খবর

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
মধ্যপ্রাচ্য

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

নেতানিয়াহুর জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলের সমর্থন হারাতে যাচ্ছে লিকুদ পার্টি
ভিডিও

নেতানিয়াহুর জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলের সমর্থন হারাতে যাচ্ছে লিকুদ পার্টি

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু
মধ্যপ্রাচ্য

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

Next Post
ইসরাইলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

ইসরাইলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

নেতানিয়াহুর জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলের সমর্থন হারাতে যাচ্ছে লিকুদ পার্টি

নেতানিয়াহুর জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলের সমর্থন হারাতে যাচ্ছে লিকুদ পার্টি

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist