বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

‘গরু কুরবানি নয়, ছাগল দিন’— পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি নাখোদা মসজিদের ইমামের আহ্বান

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ২০ মে, ৭:৫৯ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
‘গরু কুরবানি নয়, ছাগল দিন’— পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি নাখোদা মসজিদের ইমামের আহ্বান

‘গরু কুরবানি নয়, ছাগল দিন’— পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি নাখোদা মসজিদের ইমামের

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমবঙ্গে গরু কুরবানি ও গরুর মাংস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশনার পর এবার কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদ-এর ইমাম মুসলিমদের প্রতি গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে গরুর মাংস না খাওয়ারও পরামর্শ দেন। তার এ বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মাওলানা মোহাম্মদ শফিক কাসেমি নামের এ ইমাম বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মুসলিমদের কুরবানির জন্য বিকল্প হিসেবে ছাগল রয়েছে। তাই সবাই যেন ছাগল দিয়েই কুরবানি করেন।

তিনি বলেন, ‘দয়া করে গরু কুরবানি করবেন না। কখনো আর গরুর মাংস খাবেন না। যদি মুসলিমরা গরুর মাংস খাওয়া বন্ধ করে, এটি মুসলিমদের নয়, বরং আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বেশি ক্ষতি করবে। কারণ বহু হিন্দু পরিবার দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত এবং তারা কুরবানির ঈদে তাদের গরু বিক্রি করেন। জীবনের সব সঞ্চয় একটি গরুর পেছনে ব্যয় করার পর যদি তারা গরু বিক্রি করতে না পারেন, তাহলে তা তাদের জন্য বড় ক্ষতির কারণ হবে।’

গত সপ্তাহে পশ্চিমবঙ্গ-এর বিজেপি সরকার একটি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া রাজ্যের কোথাও গরু ও মহিষ জবাই করা যাবে না। এর মাধ্যমে কার্যত গরুর মাংসের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো গরু জবাই করতে হলে তার বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। পাশাপাশি গরু ও মহিষ শুধুমাত্র সরকার নির্ধারিত কসাইখানায় জবাই করা যাবে।

তবে বর্তমানে পশ্চিমবঙ্গে এ ধরনের পর্যাপ্ত অবকাঠামো নেই বলে মন্তব্য করেছেন মাওলানা শফিক কাসেমি। তিনি বলেন, আগে সরকারকে কসাইখানা নির্মাণ করতে হবে এবং পর্যাপ্ত পশু চিকিৎসকের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি সরকার তা করতে ব্যর্থ হয়, তাহলে গরুকে জাতীয় পশু ঘোষণা করে গরু জবাই ও রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত।

তিনি আরও বলেন, ‘এক দেশে দুই ধরনের নীতি থাকতে পারে না। একদিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ। বড় বড় কসাইখানায় ইসলামিক পদ্ধতিতে গরু জবাই করে বিলিয়ন ডলার আয় করা হয়। অন্যদিকে সাধারণ মানুষের জন্য গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং মুসলিমদের গরুর মাংসের অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এটি কখনো গ্রহণযোগ্য হতে পারে না।’

পশ্চিমবঙ্গে গরু কুরবানি ও গরুর মাংসকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। নাখোদা মসজিদের ইমামের বক্তব্য একদিকে যেমন সম্প্রীতি ও বাস্তবতার বার্তা বহন করছে, অন্যদিকে তা ভারতের গরু নীতি ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে চলমান আলোচনাকেও সামনে এনেছে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার ও সংশ্লিষ্ট মহল এই ইস্যুতে ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেয়।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চিকেনস নেক নিয়ে শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত

Next Post

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

আরো খবর

চিকেনস নেক নিয়ে শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত
এশিয়া

চিকেনস নেক নিয়ে শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত

চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু
এশিয়া

চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় কষ্ট দিয়েছে: রজনীকান্ত
এশিয়া

বিজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত নই, স্ট্যালিনের পরাজয় কষ্ট দিয়েছে: রজনীকান্ত

Next Post
কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প

ইরানে বড় সামরিক অভিযান পরিকল্পনা থেকে সরে আসার কারণ জানালেন ট্রাম্প

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

কুরআনের আয়াত লিখে আইআরজিসির হুমকি

‘গরু কুরবানি নয়, ছাগল দিন’— পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি নাখোদা মসজিদের ইমামের আহ্বান

‘গরু কুরবানি নয়, ছাগল দিন’— পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রতি নাখোদা মসজিদের ইমামের আহ্বান

চিকেনস নেক নিয়ে শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত

চিকেনস নেক নিয়ে শুভেন্দু সরকারের নতুন সিদ্ধান্ত

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে: ট্রাম্প

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist