ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে ইরান।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প হরমুজ প্রণালির একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। ওই ছবিতে হরমুজ প্রণালি, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়। ছবিটির ওপর লেখা ছিল—‘New US Territory’ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি।
ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এমন ভ্রম শিগগিরই সংশোধন করা হবে।
তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন হবে। অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব।
ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
প্রিন্ট করুন




















Discussion about this post