মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ইসরাইলে ইরানের হামলার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
বুধবার, ২ অক্টোবর, ২:৫৭ অপরাহ্ণ
বিভাগ - খবর
A A
0
ইসরাইলে ইরানের হামলার পর বিশ্ববাজারে বেড়ে গেল জ্বালানি তেলের দাম
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মঙ্গলবার ইসরাইলি ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আকস্মিক এই হামলার পর বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম।

ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাত এবং চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার শংকায় এ মূল্যবৃদ্ধি হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরাইলের হামলার মধ্যে ইরান মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তেলআবিবে ক্ষেপণাস্ত্র ছোড়ে। তেল সরবরাহকারী অন্যতম দেশ ইরানের সামরিক পদক্ষেপে বিশ্ব উদ্বিগ্ন। এতে যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও তীব্র হলো। সর্বাত্মক যুদ্ধ বাধলে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় ব্যারেলপ্রতি ১.০৫ ডলার বা ১.৪৮ শতাংশ দাম বেড়ে ৭০.৮৬ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল ৮৩ সেন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম ৭৪.৩৯ ডলার হয়েছে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের অন্যতম সদস্য ইরান। এই অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী রাষ্ট্রটি মঙ্গলবার ইসরাইলে ১৮০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিশ্লেষকরা বলছেন, লেবানন ও গাজার যুদ্ধে ইরানের সরাসরি সম্পৃক্ততা তেল সরবরাহে বিঘ্ন ঘটার সম্ভাবনা বাড়িয়েছে।

এদিকে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সর্বাত্মক যুদ্ধের হুমকির মুখে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। স্থানীয় সময় আজ বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি হবে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এক্সেলারেট এনার্জির উপদেষ্টা হলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

Next Post

মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রমিক ধর্মঘট, অচল বন্দর

আরো খবর

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ‘ট্রানজিট ফি’ আরোপের বিরোধিতা ওমানের
খবর

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ‘ট্রানজিট ফি’ আরোপের বিরোধিতা ওমানের

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা
খবর

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
খবর

হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

Next Post
মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রমিক ধর্মঘট, অচল বন্দর

মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে শ্রমিক ধর্মঘট, অচল বন্দর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ‘ট্রানজিট ফি’ আরোপের বিরোধিতা ওমানের

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর ‘ট্রানজিট ফি’ আরোপের বিরোধিতা ওমানের

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

ইউক্রেনের শর্তে আলোচনা নয়: পুতিন

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

উদ্ধার অভিযানের মধ্যে ‘আফটারশক’, আবারও কেঁপে উঠলো ভেনেজুয়েলা

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist