শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ২ জুন, ১২:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর তেলআবিব ও জেরুজালেমে (আল-কুদস) বিমান হামলার সাইরেন বেজে ওঠে। সেই সঙ্গে তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

রোববার সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।
সংবাদমধ্যমটির দাবি, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল। তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে।

অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে, নতুন এই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ইসরাইলি গণমাধ্যম আরও জানিয়েছে, গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত ৪৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এরমধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেন-গুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ৬ জন আহত হয়।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে, তারা ইসরাইল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালিয়েছে। যার লক্ষ্য ছিল বেন-গুরিয়ন বিমানবন্দর।

আল-মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, ‘গাজা ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে’।

ইয়াহিয়া সারি আরও বলেন, ‘আমরা বেন-গুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরাইলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখব’।

গাজায় ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে। যাতে ইসরাইলে সামরিক সরঞ্জাম পৌঁছানো ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, তারা তাদের হামলা বন্ধ করবে না যতক্ষণ না ইসরাইল গাজায় স্থল ও বিমান অভিযান পুরোপুরি বন্ধ করে।
বর্বর ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজায় এ পর্যন্ত ৫৪,৪০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এরও বেশি আপডেট করেছে। জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হামাস যথারীতি ক্ষমতার আসনে, শক্তি হারাচ্ছে ইসরাইল

Next Post

কানাডাজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল, লোকজনকে সরাতে সেনা মোতায়েন

আরো খবর

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
মধ্যপ্রাচ্য

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

নেতানিয়াহুর জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলের সমর্থন হারাতে যাচ্ছে লিকুদ পার্টি
ভিডিও

নেতানিয়াহুর জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলের সমর্থন হারাতে যাচ্ছে লিকুদ পার্টি

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist