ডেস্ক রিপোর্ট: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভেঙে দেওয়ার আহ্বান জানানোর পর মার্কিন ধনকুবের ইলন মাস্ককে মঙ্গল গ্রহে যাওয়ার পরামর্শ দিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লা সিকোরস্কি।
ইলন মাস্ক বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়ন বিলুপ্ত করা উচিত। পৃথক দেশগুলোকে তাদের ‘সার্বভৌমত্ব’ ফিরিয়ে দেওয়া উচিত।
জবাবে এক্স পোস্টে শনিবার (৬ ডিসেম্বর) পোলিশ মন্ত্রী লেখেন, ‘মঙ্গলে যাও। সেখানে নাৎসি স্যালুটের ওপর কোনো সেন্সরশিপ নেই।’
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের জন্য ইউরোপীয় কমিশন ইলন মাস্কের বিরুদ্ধে ১২০ মিলিয়ন ইউরো (১৪০ মিলিয়ন ডলার) জরিমানা ঘোষণা করার ঠিক পরেই এসব মন্তব্য-পাল্টা মন্তব্য এলো।
মার্কিন ধনকুবের এর আগেও পশ্চিমা সদস্য দেশগুলোকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার আহ্বান জানিয়েছিলেন।
সম্প্রতি আয়ারল্যান্ডের অভিবাসী সংক্রান্ত ইইউ আদালতের এক রায় নিয়ে মন্তব্য করতে গিয়ে মাস্ক এক্স-পোস্টে লেখেন, আমার মতে, সকল দেশেরই ইইউ ত্যাগ করা উচিত। এটি (ইইউ) ইউরোপে গণতন্ত্র ধ্বংস করছে।
প্রিন্ট করুন




















Discussion about this post