বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

নেতৃত্বের সংকট নাকি কৌশলের পরিবর্তন?

অস্তিত্বের সংকটে আওয়ামী লীগ! চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে কোন পথ বাছবে দলটি?

Nayeema Islam Nayeema Islam
মঙ্গলবার, ২৩ জুন, ৫:২২ অপরাহ্ণ
বিভাগ - প্রতিবেদন, ভিডিও
A A
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ১৯৪৯ সালের ২৩ জুন, ঢাকার রোজ গার্ডেনে যে দলটির জন্ম হয়েছিল… যারা বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টি’র ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান আর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছিল—সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজ দাঁড়িয়ে আছে তার ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্বের সংকটে। টানা দেড় দশকের বেশি সময় রাষ্ট্রক্ষমতায় থাকার পর, ২০২৬ সালের এই জুনে এসে দলটির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতায়। ক্ষমতার বাইরে, সাংগঠনিকভাবে বিপর্যস্ত, কার্যক্রম নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে এক চরম অনিশ্চয়তার মুখে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দলটির দেড় দশকের অপশাসন এবং বিতর্কিত নির্বাচনের খতিয়ান জনসমক্ষে চলে আসে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে দল ও এর ছাত্রসংগঠন নিষিদ্ধ হওয়ার পর, আওয়ামী লীগের রাজনীতি এখন পুরোপুরি ভার্চ্যুয়াল মাধ্যমনির্ভর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা নেতাদের ডাকে কিছু ঝটিকা মিছিল হলেও, তা সরকারকে বড় কোনো চাপে ফেলতে পারেনি। উল্টো ঢাকার রাস্তায় ১৮ হাজারেরও বেশি পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতিই বলে দেয়—পরিস্থিতি কতটা থমথমে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির সামনে এখন দ্বিমুখী চ্যালেঞ্জ। একদিকে আইনি ও রাজনৈতিকভাবে টিকে থাকা, অন্যদিকে হারিয়ে যাওয়া জনসমর্থন ফিরিয়ে আনা। আওয়ামী লীগের গত চার দশকের ইতিহাস মূলত শেখ হাসিনারই ইতিহাস। ১৯৮১ সালে বিভক্ত ও নেতৃত্বসংকটে ভোগা দলের হাল ধরেছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় ফেরে দল, আর ২০০৮ এর পর টানা ১৫ বছর দেশ শাসন করে।

কিন্তু এই অতি-কেন্দ্রিক নেতানির্ভরতাই আজ দলটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সিদ্ধান্ত গ্রহণের একক কেন্দ্রবিন্দু শেখ হাসিনা হওয়ায়, তাঁর অনুপস্থিতিতে পুরো দল আজ কার্যত নেতৃত্বশূন্য। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি ক্ষমতা হারানোর পর এভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দলের শীর্ষ নেতারা আজ হয় কারাগারে, না হয় আত্মগোপনে কিংবা দেশের বাইরে। ইতিহাস সব সময় কোনো রাজনৈতিক দলের স্থায়ী সম্পদ থাকে না। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো মেগা প্রজেক্ট।

কিন্তু একই সাথে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত নির্বাচন দলটির রাজনৈতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছে। ভিন্নমত দমন, গুম ও অপশাসনের চরম বহিঃপ্রকাশ ঘটে ২০২৪-এর জুলাইয়ে, যা দলটিকে এক আগ্রাসী ও কর্তৃত্ববাদী শক্তি হিসেবে দাঁড় করায় জনগণের মুখোমুখি। কোটি কোটি সমর্থক ও সাংগঠনিক শক্তির যে বড়াই দলটি করতো, ক্ষমতার ছাতা সরে যেতেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আওয়ামী লীগের সামনে এখন পথ কয়টি? রাজনীতি-বিশ্লেষকেরা মূলত চারটি সম্ভাব্য পথের কথা বলছেন:

প্রথম পথ: দীর্ঘস্থায়ী কোণঠাসা অবস্থা। আইনি জটিলতা ও মামলার বেড়াজালে দলটির পুনর্গঠন বহু বছর ঝুলে থাকা।

দ্বিতীয় পথ: অভ্যন্তরীণ সংস্কার। শেখ হাসিনানির্ভর কাঠামো থেকে বের হয়ে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনা এবং অতীতের ভুলের জন্য প্রকাশ্যে আত্মসমালোচনা করা।

তৃতীয় পথ: বিভাজন বা ভাঙন। অতীতেও আওয়ামী লীগ ভেঙেছে, এই চরম সংকটে নেতৃত্ব সংকটের জেরে দলটির আবার খণ্ড-বিখণ্ড হওয়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

চতুর্থ পথ: রাজপথের সুযোগ খোঁজা। অর্থাৎ, বর্তমান সরকারের কোনো বড় ভুল বা প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যকার ফাটলের সুযোগ নিয়ে আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করা। আপাতদৃষ্টিতে দলটির বর্তমান ভার্চ্যুয়াল নেতৃত্ব এই পথেই হাঁটছে।

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে দেশের অন্যতম প্রাচীন এই দলটির অতীতের গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো আজ ঢাকা পড়ে গেছে সাম্প্রতিক অতীতের কলঙ্কিত অধ্যায়ে। আওয়ামী লীগ কি পারবে নিজেদের ভুল স্বীকার করে, সংস্কারের পথ ধরে নতুন এক রাজনৈতিক বাস্তবতায় ঘুরে দাঁড়াতে? নাকি অতীতের স্মৃতির ওপর ভর করে দীর্ঘ এক অন্ধকার সুড়ঙ্গে হারিয়ে যাবে—তা সময়ই বলে দেবে।

Tags: Report
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরানের কাছে নতুন আহ্বান চীনের

Next Post

হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান

আরো খবর

আমেরিকার মিডটার্ম ইলেকশন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ!
খবর

আমেরিকার মিডটার্ম ইলেকশন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ!

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান
ভিডিও

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, ফের অভিযানের পরিকল্পনা ট্রাম্পের
আমেরিকা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আমেরিকার মিডটার্ম ইলেকশন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ!

আমেরিকার মিডটার্ম ইলেকশন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ!

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইমরান খানের মুক্তির দাবিতে লংমার্চ শুরু

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রাশিয়ার ড্রোন হামলা

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু

নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist