সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

বিদায়ের আগে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ব্লিঙ্কেন

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ১২:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
বিদায়ের আগে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ব্লিঙ্কেন

বিদায়ের আগে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ব্লিঙ্কেন

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: বিদায়ের আগে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শীর্ষ এই কূটনীতিক জাপান এবং দক্ষিণ কোরিয়ায় সফর শেষে প্যারিসে পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই তার শেষ সফর হতে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্যারিস সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে দেখা করবেন ব্লিঙ্কেন। সেখানেই এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে লিজিয়ঁ দ্য অনারের গ্র্যান্ড ক্রস।

এই সম্মাননা ব্লিঙ্কেনের কাছে বিশেষ মর্মস্পর্শী হবে বলে মন্তব্য করেছে টাইমস অব ইসরাইল। ব্লিঙ্কেন সাবলীলভাবে ফরাসি ভাষা জানেন, প্যারিসে তার শৈশবের কিছু অংশ কাটিয়েছেন এবং তার বিশ্বদর্শন গঠনে ফ্রান্সের ভূমিকার কথা বলেছেন আগে।

সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিষয়ে আলোচনার জন্য ব্লিঙ্কেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোটের সাথেও দেখা করবেন। যেখানে ইসলামপন্থি নেতৃত্বাধীন বাহিনী গত মাসে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতন নিশ্চিত করে।

ব্লিঙ্কেন এমন এক সময়ে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন, যখন মধ্যপ্রাচজুড়ে অস্থিরতা চলছে। ইতিহাসের সবচেয়ে নির্মম পরিস্থিতির মুখোমুখি ফিলিস্তিনির গাজার বাসিন্দা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় নিহত হয়েছেন প্রায় ৪৫ হাজার ৮৮৫ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজারের মতো মানুষ।

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনার জন্য গত এক বছরে অন্তত ১০ বার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিঙ্কেন। কিন্তু তার মেয়াদ শেষের আগ পর্যন্ত এখনও এই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি। লেবাননে হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি হলেও, পুরো সংকট এখনও কাটেনি।

এছাড়া বাশার আল-আসাদের পতনের পর, সিরিয়াজুড়ে নিরলস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সীমান্ত বাফার জোন ডিঙিয়ে ইসরাইলি সেনারা ১৯৭৪ সালের ৫০ বছরের পুরনো চুক্তি লঙ্ঘন করেছে।

চলতি মাসের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পদে বসবেন মার্কো রুবিও। ট্রাম্পের নতুন প্রশাসন মধ্যপ্রাচ্য পরিস্থিতি কীভাবে সামাল দেবে, তাই এখন দেখার বিষয়।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, জরুরি অবস্থা জারি

Next Post

অবৈধ অস্ত্র জমা দিলে টাকা দেবে মেক্সিকো সরকার

আরো খবর

পৃথিবীতে ‘ইতালি’ নামক কোন দেশই ছিল না!
ইউরোপ

পৃথিবীতে ‘ইতালি’ নামক কোন দেশই ছিল না!

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭
ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭

ব্রিটেনে আশ্রয় পেতে নাস্তিকতার ভান, অসুস্থতার অভিনয়, সাজানো প্রতিবাদ
ইউরোপ

ব্রিটেনে আশ্রয় পেতে নাস্তিকতার ভান, অসুস্থতার অভিনয়, সাজানো প্রতিবাদ

Next Post
অবৈধ অস্ত্র জমা দিলে টাকা দেবে মেক্সিকো সরকার

অবৈধ অস্ত্র জমা দিলে টাকা দেবে মেক্সিকো সরকার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

এক্সের বিরুদ্ধে চলমান তদন্তে ইলন মাস্ককে ফ্রান্সে তলব

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসবে ইরান

নির্দিষ্ট ‘লাল রেখা’ মানলে বৈঠকে বসবে ইরান

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist