শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

তাইওয়ানের কাছে সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ৩০ নভেম্বর, ৫:৫৫ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
তাইওয়ানের কাছে সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের

তাইওয়ানের কাছে সাড়ে ৩৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন যুক্তরাষ্ট্রের

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: তাইওয়ানের কাছে এফ-১৬ জঙ্গি বিমান ও রেডারের ৩৮ কোটি ৫০ লাখ ডলারের খুচরা যন্ত্রাংশের সম্ভাব্য বিক্রির বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক স্পর্শকাতর সফর শুরু করার একদিন আগে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদনের কথা জানিয়েছে।

ওয়াশিংটন ও তাইপের মধ্যে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও চীনের মালিকানা দাবি করা দ্বীপ তাইওয়ানের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র আইনত প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করতে বাধ্য। এই বিষয়টি ক্রমাগতভাবে চীনের ক্ষোভের কারণ হচ্ছে।

চীন দ্বীপটির ওপর সার্বভৌমত্ব দাবি করে এলেও তাইওয়ান তা প্রত্যাখ্যান করে আসছে।

তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি করে আসছে চীন। চলতি বছর এ পর্যন্ত দ্বীপটির আশপাশে দুইবার সামরিক মহড়া চালিয়েছে তারা। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লাইয়ের সফরকালে বেইজিং এ ধরনের আরও মহড়া চালাতে পারে বলে নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরকালে লাইয়ের যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়ামে থামার কথা রয়েছে।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে, এই বিক্রয়ের মধ্যে ৩২ কোটি ডলারের এফ-১৬ জঙ্গি বিমানের খুচরা যন্ত্রাংশ ও অন্যান্য উপাদান এবং অ্যাকটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারি রেডারর্স ও সম্পর্কিত সরঞ্জাম আছে।

পেন্টাগন জানায়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাইওয়ানের কাছে ৬ কোটি ৫০ লাখ ডলার মূল্যমানের উন্নত মোবাইল গ্রাহক সরঞ্জামের সম্ভাব্য বিক্রিও অনুমোদন করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা আশা করছে এক মাসের মধ্যেই এই বিক্রি কার্যকর হবে আর ওই সরঞ্জামগুলো এফ-১৬ বহরের প্রস্তুতাবস্থা বজায় রাখতে সাহায্য করবে, এর মাধ্যমে ‘বিশ্বাসযোগ্য একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা যাবে’ ।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, “তাইওয়ান ও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা অংশীদারিত্ব শক্তিশালী করা অব্যাহত রাখবে এবং তাইওয়ান প্রণালী ও ভারত-মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একসঙ্গে কাজ করবে।”

গত মাসে যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে সম্ভাব্য দুইশ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্যাকেজের ঘোষণা দিয়েছিল। এসব অস্ত্রের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেইনের যুদ্ধে পরীক্ষা করা অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তাইওয়ানকে সরবরাহের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

লাই মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু এবং পালাউ যাওয়ার পথে শনিবার হাওয়াইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। তাইপের সঙ্গে যে ১২টি দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক এখনও বজায় আছে তার মধ্যে এই তিনটি দেশও আছে। পথে তিনি গুয়ামেও যাত্রাবিরতি করবেন।

হাওয়াই ও গুয়ামে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে।
শুক্রবার চীন, তাইওয়ানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অনুশীলন করার আহ্বান জানিয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্বেচ্ছামৃত্যু বিষয়ক বিল পাস যুক্তরাজ্যে

Next Post

বিদ্রোহীরা দখল নেওয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা

আরো খবর

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের
আমেরিকা

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম
আমেরিকা

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ডে নতুন নিয়ম

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
আমেরিকা

জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি

Next Post
বিদ্রোহীরা দখল নেওয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা

বিদ্রোহীরা দখল নেওয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরায়েলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

ফের মার্কিন হামলা হলেও কয়েক মাস চলার মতো খাদ্য-জ্বালানি মজুত আছে ইরানের

ইমরান খানের জীবন চরম ঝুঁকিতে, বাবাকে হত্যার আশঙ্কা ছেলে সুলাইমান খানের

ইমরান খানের জীবন চরম ঝুঁকিতে, বাবাকে হত্যার আশঙ্কা ছেলে সুলাইমান খানের

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

ইলন মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

যুদ্ধ বন্ধে আলোচনা করছে ইরান, খুলতে পারে হরমুজ প্রণালি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist