বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ইমরান সমর্থকদের রুখতে ব্যর্থ হচ্ছে নিরাপত্তাবাহিনী, তুমুল সংঘর্ষ

Nayeema Islam Nayeema Islam
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ৫:৫৯ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
ইমরান সমর্থকদের রুখতে ব্যর্থ হচ্ছে নিরাপত্তাবাহিনী, তুমুল সংঘর্ষ

ইমরান সমর্থকদের রুখতে ব্যর্থ হচ্ছে নিরাপত্তাবাহিনী, তুমুল সংঘর্ষ

0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সোমবার ইসলামাবাদের পথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ মিছিল ক্রমে সংঘর্ষের আকার নিয়েছে। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছেন। এরইমধ্যে নিহত হয়েছেন নিরাপত্তাকর্মীসহ ৬ জন।

মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদে ঢুকে পড়েন হাজারও পিটিআই সমর্থক। তারা ঢুকে পড়ার পরপরই পুলিশের সঙ্গে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করেও ব্যর্থ হয়েছে নিরাপত্তাবাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে সেনাবাহিনী নামিয়ে ‘দেখামাত্র গুলি করার’ নির্দেশ দেওয়ার পরও বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইসলমাবাদে প্রবেশের রাস্তাগুলোতে শিপিং কনটেইনার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হলেও সেগুলো গুরুত্ব না দিয়ে রাজধানীতে ঢুকে যান ইমরান খানের সমর্থকেরা।

মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিক্ষোভকারীরা অস্ত্র ব্যবহার করে গুলি চালায়, তবে নিরাপত্তাবাহিনীও গুলি করে জবাব দেবে। তিনি বলেন, ‘যদি তারা আবার গুলি চালায়, তবে গুলির জবাব গুলিতেই দেওয়া হবে।’

পাকিস্তানের গণমাধ্যমগুলো বেশির ভাগই প্রতিবাদ সমাবেশের ছবি ও ভিডিও ধারণ বন্ধ করে দিয়েছে। তারা এখন মূলত নিরাপত্তাব্যবস্থা এবং ফাঁকা রাস্তাগুলোর ওপর প্রতিবেদন প্রকাশ করছে।

মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের খবরে বলা হয়েছে, ইমরান খানের সমর্থকেরা ইসলামাবাদের রেড জোন—যেখানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো অবস্থিত—সেখান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। স্বরাষ্ট্রমন্ত্রী নকভি বলেছেন, ইমরান খানের দলকে শহরের উপকণ্ঠে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেছে।

এই আন্দোলনের অন্যতম নেতা ইমরান খানের স্ত্রী খানের স্ত্রী বুশরা বিবি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে রেড জোনের দিকে এগিয়ে যেতে বলেছেন। তিনি আরও বলেন, ‘যদি খানকে মুক্তি না দেওয়া হয়, তবে বিক্ষোভকারীদের জন্য নতুন কর্মপরিকল্পনা জানানো হবে।’ এ সময় তিনি সরকারের প্রতি বিক্ষোভকারীদের ক্ষতি না করার আহ্বান জানান।

এদিকে বিক্ষোভ প্রতিহত করার জন্য পুলিশ গত শুক্রবার থেকে ৪ হাজারের বেশি পিটিআই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে এবং দেশের কিছু অংশে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার ইসলামাবাদের হাইকোর্ট রাজধানীতে সমাবেশ নিষিদ্ধ করে রায় দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী নকভি বলেছেন, কেউ এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে গ্রেপ্তার করা হবে।

শিপিং কনটেইনার দিয়ে রাস্তা আটকে দেওয়ার ফলে ইসলামাবাদ ও অন্যান্য শহরের মধ্যে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় মেসেজিং প্ল্যাটফর্মগুলোতে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

পিটিআই সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের মুক্তির দাবিতে প্রচার চালাচ্ছে এবং হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্দোলনের তথ্য, এমনকি ঘটনাগুলোর বিবরণ শেয়ার করছে। পাকিস্তানে নিষিদ্ধ এক্স প্ল্যাটফর্মটি এখন আর ভিপিএন দিয়েও ব্যবহার করা যাচ্ছে না।

উল্লেখ্য, এই সহিংসতা এমন এক সময়ে ঘটছে, যখন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পাকিস্তান সফরে রয়েছেন।

প্রায় দেড় শতাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান এক বছরের বেশি সময় ধরে কারাগারে। তিনি এখনো দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলছে, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেবল ইমরান খানকে বন্দী করায় নয়, দেশটির মানুষ মূল্যস্ফীতির কারণেও ফুঁসে উঠেছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রথমদিনেই তিন দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প

Next Post

সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা

আরো খবর

নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার
এশিয়া

নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট
এশিয়া

ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
এশিয়া

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

Next Post
সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা

সব বাধা পেরিয়ে ইসলামাবাদের মূল কেন্দ্রে ইমরান খানের সমর্থকরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি

বিশ্বকাপে জয়ের উৎসবেই ট্র্যাজেডি, মেক্সিকো সিটিতে প্রাণহানি

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার

নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার

ফ্রান্সে লাশ রাখার জায়গা নেই হিমাগারেও

ফ্রান্সে লাশ রাখার জায়গা নেই হিমাগারেও

যুদ্ধবিরতি মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলা

গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist