মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ইসরায়েলি হামলায় ‘ভূমিকম্পের মতো’ কেঁপে উঠলো বৈরুত

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
শনিবার, ১২ অক্টোবর, ১:২০ পূর্বাহ্ণ
বিভাগ - খবর, মধ্যপ্রাচ্য
A A
0
ইসরায়েলি হামলায় ‘ভূমিকম্পের মতো’ কেঁপে উঠলো বৈরুত
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট:  ইসরায়েলি হামলায় ‘ভূমিকম্পের মতো’ কেঁপে উঠলো লেবাননের বৈরুত। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) বৈরুতের কেন্দ্রে দুটি স্থানে হামলা করেছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ২২ জন নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এই খবর জানিয়েছে।

গত দুই সপ্তাহ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর মধ্যে মধ্য বৈরুতকে লক্ষ্যবস্তু করে এই ধরনের সবচেয়ে মারাত্মক হামলার ছিল এটি।

শ্রমজীবীদের আবাস্থল হিসেবে পরিচিত বাস্তা ​​জেলার বাসিন্দারা মূলত সুন্নি ও শিয়া মুসলিম। হামলার এই এলাকার তিন থেকে চার তলার দুটি পুরনো ভবন ধসে পড়েছে। তখন প্রায় এক কিলোমিটার দূরে বৈরুতের একজন বাসিন্দা বিস্ফোরণের ভয়ঙ্কর শব্দে কাঁপছিলেন।

এএফপিকে তিনি বলেন, ‘আমি সাধারণত ভয় পাই না। তবে এটি একটি ভূমিকম্পের মতো ছিল।’

তিনি এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান।

অন্ধকারে বড় স্পটলাইট জ্বালিয়ে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকারীরা। কয়েক ডজন পুরুষ যাদের মধ্যে কয়েকজন আবার হলুদ ভেস্ট পরা, তারা ধ্বংসাবশেষ পরিষ্কার করছিলেন। পাইপ ফেটে যাওয়ার পর তাদের কেউ কেউ কাদায়ও নেমেছিলেন।

একজন ডেকে বললো, ‘সাবধান, ওখানে একটি গর্ত আছে।’

বেশ কিছু আহত মানুষ রাস্তার পাশে শুয়ে ছিল। অন্যরা এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতির সময় ব্যাগ গুছাচ্ছিলো।

গত দুই সপ্তাহ ধরে বৈরুতের দক্ষিণ শহরতলিতে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্যবস্তু হামলা করে। তবে বৃহস্পতিবার শহরের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে তৃতীয় হামলা ছিল এটি।

দ্বিতীয় হামলাটি হয় নিউইরি আশেপাশে। হামলায় একটি নতুন আট তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার ওপারের বাসিন্দা আয়মান বলেন, তিনি ‘তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।’

আয়মান আরও বলেন, হামলায় ‘রান্নাঘরের জানালা ফেটে গেল এবং আমার ছেলে কাঁদতে লাগল।’

ন্যাশনাল নিউজ এজেন্সি যেটিকে ‘আবাসিক ভবন’ হিসেবে বর্ণনা করেছে, হামলার পর সেই ভবনের আগুন নেভানোর কাজ করেছিলেন দমকলকর্মীরা।

তারা একটি মই ব্যবহার করে উপরের তলা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছিলেন।

পাশের একটি ভবনে বসবাসকারী হাসান জাবের জানান, তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমি আবর্জনা ফেলতে গিয়েছিলাম। লিফটের দরজা খুলতেই হামলা হলো।’ এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান।

তিনি হতবাক হয়ে বললেন, ‘এটি এত বড় ধাক্কা ছিল!’

হিজবুল্লাহ ও লেবানিজ সেনাবাহিনী এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী স্থাপন করে। এসময় সেখানে উত্তেজনা বিরাজ করছিল।

হিজবুল্লাহ বলেছে, ‘বর্তমান ঘটনাবলির পরিপ্রেক্ষিতে’ শুক্রবারের জন্য পরিকল্পিত একটি সংবাদ সম্মেলন বাতিল করছে তারা।

অন্যান্য হামলা

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে প্রায় এক বছরের আন্তঃসীমান্ত গোলাগুলির পর ২৩ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সরকারি পরিসংখ্যান অনুসারে, এর পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এসময় বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।

২৭ সেপ্টেম্বর একটি ব্যাপক ইসরায়েলি হামলায় দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন।

শহরের অন্য অংশে পাঁচ মিনিটের দূরত্বে বসবাসকারী অন্য এক ব্যক্তি বলেছিলেন, হামলাগুলো অবিশ্বাস্যভাবে খুব কাছাকাছি হচ্ছিলো বলে মনে হয়েছে।

গত কয়েক সপ্তাহে কেন্দ্রীয় বৈরুতে আরও দুটি হামলা হয়েছে।

চলতি মাসের শুরুতে বৈরুতে একটি মারাত্মক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ পরিচালিত একটি জরুরি পরিষেবা উদ্ধার কেন্দ্রে সাত কর্মী নিহত হন।

বামপন্থি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ৩০ সেপ্টেম্বর বৈরুতের ব্যস্ত কোলা জেলার একটি ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনের তিন সদস্য নিহত হয়।

বৈরুত শহরের কেন্দ্র থেকে বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী প্রধান হাইওয়ে ব্রিজ থেকে ক্ষতিগ্রস্ত ভবনটি দেখা যায়।

Tags: InternationalIsraellebanon
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিদানকি

Next Post

টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা?

আরো খবর

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, যা বলল তেহরান
মধ্যপ্রাচ্য

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, যা বলল তেহরান

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল
মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’
মধ্যপ্রাচ্য

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

Next Post
টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা?

টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান কে এই নোয়েল টাটা?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, যা বলল তেহরান

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, যা বলল তেহরান

ইরান চুক্তি করতে সত্যিই আগ্রহী: ট্রাম্প

ইরান চুক্তি করতে সত্যিই আগ্রহী: ট্রাম্প

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল

নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ টালমাটাল

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

গোপন আস্তানায় মোজতবা খামেনি, যোগাযোগের একমাত্র ভরসা ‘রানার নেটওয়ার্ক’

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

এশিয়ার বাজারেও কমেছে তেলের দাম

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist