সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

কমলা হ্যারিসের প্রতি হাজারভাগ সমর্থন জানাই: সালমান রুশদি

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুলাই, ৬:৪৫ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা, খবর
A A
0
কমলা হ্যারিসের প্রতি হাজারভাগ সমর্থন জানাই: সালমান রুশদি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদি।

আজ এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম স্টেটসম্যান। তিনি মন্তব্য করেন, একজন ‘ভারতীয় নারীকে’ হোয়াইট হাউসের দৌড়ে দেখে তিনি রোমাঞ্চিত।

কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে রুশদি বলেন, ‘তিনি একজন নিম্নশ্রেণির মানুষ যার মধ্যে কোনো মহৎ গুণ নেই।’

ভারতে জন্ম নেওয়া ব্রিটিশ লেখক রুশদি আরও জানান, ‘কমলার প্রতি আমার এক হাজার শতাংশ সমর্থন রয়েছে।’

‘সাউথ এশিয়ান মেন ফর হ্যারিস’ নামের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। শীর্ষস্থানীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা এই অনুষ্ঠানে যোগ দেন।

‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি মুম্বাই থেকে উঠে আসা মানুষ এবং একজন ভারতীয় নারীকে হোয়াইট হাউসের জন্য লড়তে দেখা অসাধারণ ব্যাপার। আমার স্ত্রী একজন আফ্রিকান আমেরিকান। এ কারণে একজন অশ্বেতাঙ্গ ভারতীয় নারীকে প্রার্থী হিসেবে দেখে আমাদের ভালো লেগেছে’, যোগ করেন তিনি।

তিনি আরও মন্তব্য করেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে কমলা প্রবেশ করার পর মার্কিন রাজনীতিতে ‘বিবর্তন’ এসেছে।

‘অসামান্য এক বিবর্তন ঘটেছে মার্কিন রাজনীতিতে। কমলা হ্যারিসের প্রার্থিতার খবর প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক আলোচনার মোড় পুরোপুরি ঘুরে গেছে, এবং তা ঘটেছে খুবই আনন্দদায়ক ভাবে’, যোগ করেন রুশদি।

‘আমাদেরকে এটা নিশ্চিত করত হবে, কারণ বিকল্পকে সামনে আসতে দেওয়া যাবে না। এই সংকীর্ণমনা মানুষ, যার একটিও মহৎ গুণ নেই, তিনি চাইছেন দেশকে একনায়কসুলভ শাসন ব্যবস্থার দিকে নিয়ে যেতে। এটা হতে দেওয়া যায় না। আমি বিশ্বাস করি কমলাই সেই মানুষ, যিনি এটা প্রতিহত করতে পারেন। আমি তার পক্ষে এক হাজার শতাংশ সমর্থন জানাচ্ছি’, যোগ করেন তিনি।

দুই বছর আগে আততায়ীর ছুরিকাঘাতে এক চোখে দৃষ্টি হারান ‘স্যাটানিক ভার্সেস’ খ্যাত সালমান রুশদি। তার ওপর হত্যাপ্রচেষ্ঠার সঙ্গে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইরানের যোগসূত্র থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন এবং নতুন ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের (৫৯) নাম সুপারিশ করেন। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বিল ক্লিনটনসহ অসংখ্য প্রভাবশালী নেতার সমর্থন পেয়েছেন কমলা।

এক সপ্তাহের মধ্যেই কমলার নির্বাচনী তহবিলে জমা পড়েছে ২০ কোটি ডলার এবং তার সঙ্গে কাজ করার জন্য এক লাখ ৭০ হাজার স্বেচ্ছাসেবক নাম লিখিয়েছেন।

মতামত জরিপের তথ্য অনুযায়ী, তরুণ প্রজন্মের কাছে ধারাবাহিকভাবে জনপ্রিয়তা বাড়ছে কমলার। বিশ্লেষকরা বলছেন, ‘বুড়ো’ বাইডেন সরে যাওয়ায় নবজীবন পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনী প্রচারণা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘দেখামাত্র গুলি চালানো’ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের গভীর উদ্বেগ

Next Post

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ ট্রাম্প

আরো খবর

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট
আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প
আমেরিকা

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান
আমেরিকা

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান

Next Post
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ ট্রাম্প

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইসরায়েলে সরকার গঠন নিয়ে আবারও আলোচনায় নেতানিয়াহু ও আইজেনকটের দলের

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ইরানের হামলায় বাহরাইনে শিল্পকারখানায় আগুন

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

ইসরাইলের নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুকে ডাকলেন আইজেনকোট

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, সাবেক প্রেস সেক্রেটারি প্রসঙ্গে ট্রাম্প

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist