বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

    ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

যুদ্ধ বন্ধে ইরানের যেকোন শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ২৫ নভেম্বর, ৯:৪৩ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
যুদ্ধ বন্ধে ইরানের যেকোন শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

যুদ্ধ বন্ধে ইরানের যেকোন শর্ত মানতেও রাজি ৫৫ শতাংশ মার্কিনি: জরিপ

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন দেশটির অধিকাংশ ভোটার। এমনকি যুদ্ধ বন্ধ করতে গিয়ে অনুকূল শর্ত ছাড় দিতে হলেও তাতে আপত্তি নেই তাদের। নতুন এক জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিন ভোটার যুদ্ধের শর্ত যা-ই হোক, এখনই সংঘাতের অবসান চান।

দলীয় সমর্থনের ভিত্তিতে এ প্রবণতায় সবচেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। জরিপে অংশ নেওয়া ডেমোক্র্যাট ভোটারদের ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এ হার ২৫ শতাংশ।

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির বিষয়েও ডেমোক্র্যাটদের মধ্যে উল্লেখযোগ্য সমর্থন রয়েছে।

জরিপে ৫৩ শতাংশ ডেমোক্র্যাট সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অর্থায়ন বন্ধের পক্ষে মত দিয়েছেন। আর ৫১ শতাংশ মনে করেন, ডিসেম্বরের বাজেট আলোচনায় ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবি তোলা উচিত। প্রয়োজনে এ কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি থাকলেও তারা এতে রাজি।

যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে পরিচালিত এ জরিপে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্প দেওয়া হয়েছিল।

এগুলো হলো—অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা এবং ইরানের কাছ থেকে ছাড় আদায়ে বর্তমান সামরিক অবস্থান বজায় রাখা।

জরিপে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ ভোটার বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে। আর যুদ্ধ আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন ১৮ শতাংশ।

জরিপটির প্রধান গবেষক শিবলি তেলহামি আলজাজিরাকে বলেন, যুদ্ধের বিরোধিতা এবং সংঘাত বন্ধের পক্ষে জনমত আগে থেকেই স্পষ্ট ছিল। তবে অনুকূল শর্ত ছাড় দিয়েও যুদ্ধ বন্ধ করতে কত মানুষ রাজি হবেন, সেটি নিয়ে তাদের সংশয় ছিল। নতুন জরিপে সেই প্রবণতা আরও পরিষ্কার হয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের যুক্তি দেখিয়ে যুদ্ধ চালানোর বিষয়েও মার্কিন ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। জরিপে মাত্র ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের ক্ষেত্রে ইরান দুর্বল অবস্থানে পড়েছে।

এদিকে যুদ্ধের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও উদ্বেগ বাড়ছে। সংঘাত শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয় ইরান। জবাবে ওই এলাকায় নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের প্রভাবে জ্বালানির দামও বেড়েছে।

জরিপে অংশ নেওয়া ৩৫ শতাংশ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, জলপথটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধবিরোধী মনোভাব এবং জ্বালানির মূল্যবৃদ্ধি ডেমোক্র্যাটদের পক্ষে জনসমর্থন বাড়াতে ভূমিকা রেখেছে। নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণও হারায় দলটি।

যুদ্ধ বন্ধের দাবিতে ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশ আরও কঠোর অবস্থানের পক্ষে থাকলেও দলের মধ্যপন্থি নেতৃত্ব এখনো সামরিক অভিযানের অর্থায়ন বন্ধের মতো পদক্ষেপ নিতে সম্মত হয়নি। এ অবস্থায় সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমারের নেতৃত্ব নিয়েও দলের ভেতরে বিরোধ তৈরি হয়েছে।

জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের কাছে শুমারের তুলনায় ক্রিস ভ্যান হোলেনের জনপ্রিয়তা প্রায় তিন গুণ। সিনেটে দলের নেতৃত্বের জন্য শুমারকে চ্যালেঞ্জ জানানো ভ্যান হোলেন ইরান যুদ্ধ ইস্যুতে দলের মধ্যপন্থি নেতৃত্বের সমালোচনা করছেন।

গবেষক তেলহামির মতে, যুদ্ধ নিয়ে সাধারণ মানুষের অসন্তোষের গভীরতা ডেমোক্র্যাট নেতাদের একাংশ যথাযথভাবে উপলব্ধি করতে পারছেন না। জনমতের সঙ্গে অবস্থান না মেলালে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়তে পারেন তারা।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সৌদিতে ফের ড্রোন হামলা, হরমুজ প্রণালিতে জাহাজে আক্রমণ চালাল ইরান

Next Post

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

আরো খবর

যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প
আমেরিকা

যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প

স্বর্ণের দামে বড় পতন
আমেরিকা

স্বর্ণের দামে বড় পতন

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের
আমেরিকা

এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় সম্পদ বাড়ল ট্রাম্পের

Next Post
মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

প্রত্যর্পণ প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, স্বেচ্ছায় ফেরা ভিন্ন বিষয়: ভারত

প্রত্যর্পণ প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, স্বেচ্ছায় ফেরা ভিন্ন বিষয়: ভারত

তিনবার শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখেছিলাম: ডায়েরিতে পোপ ফ্রান্সিস

তিনবার শয়তান ও নরকের প্রবেশদ্বার দেখেছিলাম: ডায়েরিতে পোপ ফ্রান্সিস

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

ফ্যাটি লিভার থেকে মুক্তি পেতে খাদ্যতালিকায় রাখবেন যে আট খাবার

২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথম বিবাহিত জননীর জেনিফারের রেকর্ড

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist