শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ৬ নভেম্বর, ৮:৪৪ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের সরকার গঠনের দৌড়ে বড় ধাক্কা খেয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট অনেকটাই এগিয়ে গেছেন।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ৬৭ জন সংসদ সদস্য (এমকে) আইজেনকটের নাম সুপারিশ করেছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছেন ৪৬ জন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রেসিডেন্টের পরামর্শ বৈঠকে এই চিত্র উঠে আসে। এর ফলে সরকার গঠনের প্রথম সুযোগ পাওয়ার ক্ষেত্রে আইজেনকট এগিয়ে রয়েছেন। তার সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে) ও জয়েন্ট লিস্ট পার্টির অবস্থান।

এর আগে ধারণা করা হয়েছিল, নেতানিয়াহুর পক্ষে ৫৩ জন এবং আইজেনকটের পক্ষে ৫৬ জন সংসদ সদস্যের সুপারিশ থাকতে পারে। তবে ইউটিজে নেতানিয়াহুর নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে জয়েন্ট লিস্ট আকস্মিকভাবে আইজেনকটকে সমর্থনের ঘোষণা দেয়। এতে দুই নেতার মধ্যে ব্যবধান আরও বেড়ে যায়।

তবে সুপারিশের এই সংখ্যা মানেই আইজেনকটের সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়া নয়। কারণ, তাকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করা ৬৭ জনের মধ্যে মাত্র ৪৮ জন শর্ত ছাড়াই একসঙ্গে জোট গঠনে প্রস্তুত। অন্যদিকে নেতানিয়াহুর শিবিরে ইউটিজেসহ ৫৩ জনের সমর্থন রয়েছে।

এ ছাড়া জয়েন্ট লিস্ট ও ইউটিজে—কোনো দলই এখন পর্যন্ত আইজেনকটের নেতৃত্বাধীন সরকারকে সরাসরি সমর্থনের ঘোষণা দেয়নি। ফলে সরকার গঠনের বাস্তব সমীকরণ এখনো বেশ জটিল।

আইজেনকটের সামনে বড় বাধা হতে পারে ডানপন্থী ইসরাইল বেইতেনু পার্টি। দলটির নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থননির্ভর কোনো জোটে যোগ দেওয়ার বিরোধিতা করেছেন। অন্যদিকে ইউটিজের সঙ্গে সমঝোতা করাও কঠিন। কারণ, দলটি অতি-ধর্মীয় ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে। আইজেনকটের শিবিরের অধিকাংশ দলই এর বিরোধী।

এদিকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করলে নেতানিয়াহু ও তার মিত্ররা সেই সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করতে পারেন। নির্বাচনে আরব ভোট নিয়ে প্রশ্ন তোলার পর এবার আরব দলগুলোর সমর্থননির্ভর সরকারকে কেন্দ্র করেও প্রচার চালাতে পারে লিকুদ পার্টি।

ইসরাইলের রাজনীতিতে জোট গঠন ও দর-কষাকষিতে নেতানিয়াহুর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বিপরীতে আইজেনকটের এ ক্ষেত্রে অভিজ্ঞতা তুলনামূলক কম। ফলে ৬৭ জনের সুপারিশ পেলেও সরকার গঠনের পথে তাকে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখোমুখি হতে হবে।

তবে আপাতত রাজনৈতিক পরিস্থিতিতে এগিয়ে রয়েছেন আইজেনকট। আর সরকার গঠনের দৌড়ে বড় চাপে পড়েছেন নেতানিয়াহু।

Tags: Internationalnetaniyahu
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

Next Post

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

আরো খবর

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ
আমেরিকা

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান
আমেরিকা

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ
মধ্যপ্রাচ্য

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

Next Post
ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist