ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান ওমরাহযাত্রীদের ওপর হুথিদের হামলাকে জঘন্যতম অপরাধ বলে অভিহিত করেছেন।
সোমবার (১২ অক্টোবর) ওলামা কাউন্সিলের চেয়ারম্যান এবং গবেষণা ও ইফতা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির প্রধান শায়খ সালেহ আল-ফাওজান এক বিবৃতিতে বলেছেন, সন্ত্রাসী হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া মুসল্লিসহ নিরপরাধ মানুষ হত্যা করা জঘন্যতম অপরাধগুলোর অন্যতম। এ ধরনের অপরাধের জন্য আল্লাহ তায়ালা কঠোর শাস্তির হুমকি দিয়েছেন।
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী পবিত্র স্থান ও আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাত্রা করা মানুষদের ওপর হামলা চালানো কোনো অপরাধী চক্রই ধ্বংস ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি।
গ্র্যান্ড মুফতি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, যেন এই অপরাধীদের ধ্বংস করা হয় এবং সৌদি আরবসহ সব মুসলিম দেশকে সুরক্ষা দেওয়া হয়।
খবর : সৌদি গেজেট
প্রিন্ট করুন




















Discussion about this post