রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু মানুষ আহত

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ১০ অক্টোবর, ১০:৫৯ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু মানুষ আহত

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। দু’জন প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবহিত আরও দুজনের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার (১০ অক্টোবর) একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে সৌদি সরকারের মিডিয়া অফিস ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ইয়েমেনের ইরানপন্থী হুথিদের সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা জোরদারের মধ্যে শনিবারের এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে এরই মধ্যে দুবার বিমানবন্দরটিতে হামলা হয়েছে। এতে চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া একটি উড়োজাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিমান চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে।

কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকার কারণে সৌদি আরবের রাজধানীতে যাওয়া ও সেখান থেকে আসার ফ্লাইট বাতিল করেছে তারা। বিমান সংস্থাটি বিমানবন্দর বন্ধের কারণ হিসেবে সেখানকার ‘নিরাপত্তা পরিস্থিতির’ কথা উল্লেখ করেছে।

এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ হাব বিমানবন্দর ও রিয়াদের মধ্যে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার ও চলতি সপ্তাহের শুরুর দিকে হুথিদের হামলার পর বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি আরবের রাজধানীতে ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করে। এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন রিয়াদে বড় কয়েকটি জ্বালানি ও বিনিয়োগবিষয়ক সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

সম্মেলনগুলোর আয়োজকেরা শনিবার জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছেন তারা।

হুথিরা উড়োজাহাজ চলাচলকারী সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকার চলতি মাসের শুরুর দিকে গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান শুরু করার পর সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করেছে হুথিরা।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

Next Post

আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক

আরো খবর

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই
মধ্যপ্রাচ্য

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান
ভিডিও

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা
মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

Next Post
আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক

আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক

আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি না দিলে অনশন: সোনম ওয়াংচুক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, বহু মানুষ আহত

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্প

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

‘ইরানের কাছে আরেকটি ঐতিহাসিক পরাজয়ের জন্য প্রস্তুত থাকুন’, যুক্তরাষ্ট্রকে রেজাই

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist