ডেস্ক রিপোর্ট: নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে আজ মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এই বৈঠকে ইউক্রেনকে রাশিয়ার তেল ও জ্বালানি কেন্দ্রে আক্রমণ বন্ধের অনুরোধ জানাবেন ট্রাম্প। তার দাবি, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া তাদের তেল খাতের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।
এক বিরল বৈঠকে বসতে যাওয়া এই দুই নেতা ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ থামানোর উপায় এবং ইউক্রেনীয় ড্রোন হামলা নিয়ে কথা বলবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ড্রোন হামলায় রাশিয়ার অনেকগুলো ডিজেল কারখানা ধ্বংস হয়ে গেছে। এর ফলে পুরো বিশ্ব ভুগছে এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। তিনি আরও বলেন, প্রতি মাসে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, তাই এই অর্থহীন যুদ্ধ এখনই থামানো দরকার।
অন্যদিকে ইউক্রেনের যুক্তি, আক্রমণ ঠেকাতেই তারা রাশিয়ার তেল শোধনাগারে আঘাত করছে। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়ে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনের বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য পরিবহনে হামলা বন্ধ করে, তবে ইউক্রেনও পাল্টা হামলা চালানো বন্ধ রাখবে।
শীতকাল সামনে রেখে রাশিয়া যখন ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থার ওপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ট্রাম্প ও জেলেনস্কির এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খবর : সিএনবিসি।
প্রিন্ট করুন



















Discussion about this post