মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

Nayeema Islam Nayeema Islam
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ১১:২৯ অপরাহ্ণ
বিভাগ - লাইফস্টাইল
A A
0
কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: পৃথিবীর প্রায় ৮৫ শতাংশ মানুষ ডানহাত ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। লেখা থেকে খাওয়া—সব কাজে একই হাতের প্রাধান্য। কিন্তু কেন? বিজ্ঞানীরা বলছেন, এর উত্তর লুকিয়ে আছে মানব মস্তিষ্কের গঠন, বিবর্তনের ইতিহাস এবং ভাষার বিকাশের গভীরে।

যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ নাটালি উয়োমিনির মতে, ইতিহাসে এমন কোনো মানব জনগোষ্ঠীর খোঁজ পাওয়া যায়নি, যেখানে বামহাতিরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। হাতের এই পক্ষপাত আসলে শুরু হয় মস্তিষ্ক থেকে। মস্তিষ্কের বাম গোলার্ধ শরীরের ডান দিক নিয়ন্ত্রণ করে, আর ডান গোলার্ধ নিয়ন্ত্রণ করে বাম দিক। এই স্নায়বিক ক্রসওভারের কারণেই ডান হাতের নিয়ন্ত্রণ থাকে মস্তিষ্কের বাম দিকে।

কোনো কোনো বিশেষজ্ঞের মতে, মস্তিষ্কের এই দুই ভাগে শ্রম বিভাজনের ইতিহাস ৫০ কোটি বছরেরও পুরোনো। বাম গোলার্ধ অভ্যাসগত কাজ যেমন খাদ্যসংগ্রহের মতো নিয়মিত কার্যক্রম পরিচালনা করে, আর ডান গোলার্ধ পরিবেশের যেকোনো আকস্মিক হুমকি মোকাবিলায় সক্রিয় হয়ে ওঠে। বিভিন্ন মাছ, ব্যাঙ ও পাখির ক্ষেত্রেও এই প্রবণতা দেখা যায়; এরা ডান চোখে দেখা শিকারের দিকেই বেশি আক্রমণ করে।

জ্ঞানবিজ্ঞানী স্টেফানি ব্র্যাকিনি ও তার সহকর্মীরা ‘জার্নাল অব হিউম্যান ইভোলিউশন’-এ প্রকাশিত এক গবেষণায় বলেছেন, প্রাথমিক মানব পূর্বপুরুষরা যখন চার পায়ে হাঁটা ছেড়ে দুই পায়ে সোজা হয়ে দাঁড়াতে শেখেন, তখন হাত দুটি মুক্ত হয় নতুন কাজে ব্যবহারের জন্য। সেই সময় থেকেই একটি হাতকে বেশি ব্যবহার করার প্রবণতা তৈরি হতে থাকে। তাদের গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জিরা চার পায়ে থাকলে কোনো হাতের বিশেষ পক্ষপাত দেখায় না, কিন্তু সোজা হয়ে দাঁড়ালেই একটি নির্দিষ্ট হাতের প্রতি পক্ষপাত তৈরি হয়। তবে শিম্পাঞ্জিদের ক্ষেত্রে ডান বা বামহাতির সংখ্যা প্রায় সমান।

প্রাচীন পাথরের হাতিয়ার থেকেও বিবর্তনের এই ইতিহাসের সূত্র পাওয়া যায়। গবেষকরা নিজেরাই প্রাচীন পাথরের হাতিয়ার তৈরি করে ডান ও বামহাতিদের কাজের নমুনা সংগ্রহ করে প্রাগৈতিহাসিক হাতিয়ারের সঙ্গে মেলান। এতে দেখা গেছে, দুই কোটি বছরের বেশি পুরোনো হাতিয়ারে ডানহাতির সুস্পষ্ট প্রাধান্যের প্রমাণ সীমিত। তবে কেনিয়ার কুবি ফোরায় ১৫ লাখ বছর আগে হোমো হ্যাবিলিস ও হোমো ইরেক্টাসের তৈরি হাতিয়ারে প্রজাতিব্যাপী ডানহাতির কিছু প্রমাণ মিলেছে। আর প্রায় ৬ লাখ বছর আগে হোমো হাইডেলবার্গেনসিস প্রজাতির আমলে ডানহাতির প্রাধান্য স্পষ্ট হয়ে ওঠে। এই প্রজাতির দাঁতে থাকা ক্ষয়ের ধরন থেকে বোঝা যায়, তারা ডান হাত দিয়েই মুখে খাবার তুলত।

কিন্তু এই পরিবর্তন ঠিক কেন ঘটল? এর একটি জনপ্রিয় ব্যাখ্যা হলো ‘হোমো লোকোয়েন্স’ (ভাষাবান মানব) অনুকল্প। এই তত্ত্ব বলে, সোজা হয়ে হাঁটতে শেখার ফলে মস্তিষ্কের পক্ষপাত তৈরি হয়, আর পরবর্তীতে ভাষার বিকাশ ডানহাতির প্রাধান্যকে আরও শক্তিশালী করে। কারণ, ডানহাতির মতো ভাষাপ্রক্রিয়াও মূলত মস্তিষ্কের বাম গোলার্ধে পরিচালিত হয়। আসলে বাম গোলার্ধে ভাষাপ্রক্রিয়ার এই কেন্দ্রীভবন ডানহাতির প্রবণতার চেয়েও বেশি সার্বজনীন। তাই মনে করা হয়, ভাষার বিকাশের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই ডানহাতির প্রাধান্য আরও বেড়েছে।

তবে এই অনুকল্প প্রমাণ করা কঠিন। কারণ এর জন্য মৃত পূর্বপুরুষদের স্নায়বিক পরীক্ষা করা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা মনে করছেন, ডানহাতির এই বিশ্বজয়ের পেছনের ঘটনাপ্রবাহ হয়তো কখনোই পুরোপুরি জানা সম্ভব হবে না।

অন্যদিকে, বামহাতিরা কি নিজেদের বঞ্চিত মনে করতে পারেন? ১৯৭৭ সালে ‘সাইকোলজিক্যাল বুলেটিন’ জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, বামহাতি হলেই কোনো ঘাটতি তৈরি হয়—এমন প্রমাণ নেই। বরং কিছু গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে আঘাত পেলে বামহাতিরা কিছুটা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এছাড়া লড়াইয়ে বামহাতের অতর্কিত আক্রমণের সুবিধার কারণে কুস্তি বা বক্সিংয়ের মতো লড়াইভিত্তিক খেলাধুলায় বামহাতিরা বাড়তি সুবিধা পেতে পারেন।

হাতের পক্ষপাত নিয়ে গবেষণা কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যেও হাত বা পায়ের পক্ষপাতের প্রমাণ পাওয়া গেছে। তবে মানুষের ক্ষেত্রে এই পক্ষপাত যেভাবে একটি নির্দিষ্ট দিকে (ডান) এত বেশি মাত্রায় কেন্দ্রীভূত হয়েছে, তা বিবর্তনের ইতিহাসে এক বিরল ও চমকপ্রদ ঘটনা। ভাষা, সরঞ্জাম তৈরি এবং সোজা হয়ে হাঁটার মতো মানব-বিবর্তনের তিনটি মূল মাইলফলক একসঙ্গে কাজ করেই হয়তো এই ব্যতিক্রমী প্রবণতা তৈরি করেছে।

Tags: Lifestyle
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ ৩ দেশ’

Next Post

ভারতের ‘ককরোচ আন্দোলন’ কেন সফল হলো?

আরো খবর

পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার
লাইফস্টাইল

পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’
লাইফস্টাইল

আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়
লাইফস্টাইল

হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

Next Post
ভারতের ‘ককরোচ আন্দোলন’ কেন সফল হলো?

ভারতের ‘ককরোচ আন্দোলন’ কেন সফল হলো?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা, প্রথম দেশ হিসেবে সমর্থন তুলে নিল ওয়েলস

ইনফান্তিনোর নেতৃত্বে অনাস্থা, প্রথম দেশ হিসেবে সমর্থন তুলে নিল ওয়েলস

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা

তিন ছেলে হারানোর পর জন্মেছিল জায়েদ, তাকেও বাঁচতে দিল না ইসরাইল

তিন ছেলে হারানোর পর জন্মেছিল জায়েদ, তাকেও বাঁচতে দিল না ইসরাইল

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

ওয়াশিংটনের ভয়াবহ দাবানলে ৬০০ স্থাপনা পুড়ে ছাই

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist