ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ভূমিকা নাগরিকদের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছের পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তারার বলেন, বলেন, দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই ‘ঐতিহাসিক দিন’ দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তারার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে একটি সমঝোতায় পৌঁছানো সহজ কাজ ছিল না। এটি এমন একটি উদ্যোগ ছিল, যাকে আগে অনেকেই প্রায় অসম্ভব বলে মনে করতেন।’
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বোঝাপড়া তৈরিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সাফল্য দেশের জন্য বড় একটি কূটনৈতিক অর্জন।
এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।
প্রিন্ট করুন



















Discussion about this post