সোমবার, ২৯ জুন, ২০২৬
১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো, তোপের মুখে যুক্তরাষ্ট্র

Nayeema Islam Nayeema Islam
শনিবার, ২০ সেপ্টেম্বর, ৫:২২ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো, তোপের মুখে যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো, তোপের মুখে যুক্তরাষ্ট্র

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে ৬ বারের মতো গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটো দিল দেশটি। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন। খবর ডেইলি সাবাহ’র।

বৃহস্পতিবারের বৈঠকে উত্থাপিত সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সেই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরাইলকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল। এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরাইলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল।

স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্যদেশ এ খসড়া প্রস্তাব তুলেছিল। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। বাকি ১৪ সদস্য দেশ খসড়া প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এ ভোটোকে কূটনীতিক, ত্রাণ সংস্থা ও মানবাধিকার কর্মীরা আন্তর্জাতিক কূটনীতির বড় ধরনের ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছেন।

যুক্তরাষ্ট্রের নীতি-বিষয়ক উপদেষ্টা মরগান ওর্তাগাস ভেটোর পক্ষে যুক্তি দিয়ে বলেন, প্রস্তাবে ‘হামাসকে নিন্দা করা হয়নি বা ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি’ এবং এটি হামাসের বর্ণনাকে বৈধতা দেওয়ার ঝুঁকি বহন করে।

কিন্তু তার এ কথায় নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের ক্ষোভ প্রশমিত হয়নি।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর যুক্তরাষ্ট্রের ভেটোকে ‘দুঃখজনক ও বেদনাদায়ক’ আখ্যায়িত করে বলেন, এটি গাজার বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ করেছে, যখন জাতিসংঘের স্বাধীন তদন্তকারীরা সেখানে চলমান পরিস্থিতিকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যায়িত করেছে।

তিনি বলেন, ‘সহিংসতা অচলাবস্থা তৈরি করে। যুদ্ধবিরতি ফিলিস্তিনি ও ইসরাইলি, জিম্মি ও বন্দিদের জীবন রক্ষা করবে।’

আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনজামা অধিবেশন শুরু করেন ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়ে। তিনি রুয়ান্ডা ও বসনিয়ার মতো ঐতিহাসিক ব্যর্থতার কথা স্মরণ করিয়ে বলেন, ‘আমাদের ক্ষমা করবেন, কারণ বিশ্ব অধিকার নিয়ে কথা বলে কিন্তু আপনাদের ক্ষেত্রে তা অস্বীকার করে।’

বেনজামা সতর্ক করে বলেন, ‘দৃঢ় পদক্ষেপ ছাড়া নিরাপত্তা পরিষদ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে।’

পাকিস্তানের প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ মার্কিন ভেটোকে ‘অন্ধকার মুহূর্ত’ আখ্যায়িত করে বলেন, এটি পরিষদকে ‘অভূতপূর্ব বর্বরতা, ব্যাপক বাস্তুচ্যুতি ও মানবসৃষ্ট দুর্ভিক্ষ’-এর প্রতিক্রিয়া জানাতে বাধা দিয়েছে।

অন্য কূটনীতিকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন।

ডেনমার্কের প্রতিনিধি বলেন, ভোট ছিল শান্তির পক্ষে একটি অবস্থান। তিনি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধবিরতি কেবল জরুরি নয়, বরং প্রজন্মকে যুদ্ধ, ক্ষুধা ও হতাশা থেকে রক্ষার জন্য অপরিহার্য।’

গায়ানার প্রতিনিধি গাজায় চলমান আগ্রাসনকে ‘জাতিগত নিধন’ হিসেবে আখ্যায়িত করেন এবং জাতিসংঘ-নির্ধারিত স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ফলাফলের কথা উল্লেখ করেন।

চীন ও রাশিয়াও ভেটোর সমালোচনা করেছে। রাশিয়া বলেছে, ‘কীভাবে একটি মাত্র রাষ্ট্রের ইচ্ছা পুরো পরিষদকে অচল করে দিতে পারে, তা এই ঘটনায় স্পষ্ট হয়েছে।’

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক সহায়তা পেতে যাচ্ছে?

Next Post

দক্ষ কর্মী ভিসা ফি ৮৫,০০০ ডলার বাড়ালেন ট্রাম্প

আরো খবর

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ
মধ্যপ্রাচ্য

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

“আমেরিকা-ইরান সংঘাত ও হরমুজ প্রণালী ব্লক”
আমেরিকা

“আমেরিকা-ইরান সংঘাত ও হরমুজ প্রণালী ব্লক”

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি
মধ্যপ্রাচ্য

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

Next Post
দক্ষ কর্মী ভিসা ফি ৮৫,০০০ ডলার বাড়ালেন ট্রাম্প

দক্ষ কর্মী ভিসা ফি ৮৫,০০০ ডলার বাড়ালেন ট্রাম্প

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

ইসরাইলে ইরানি সাইবার হামলা বেড়েছে তিন গুণ

“আমেরিকা-ইরান সংঘাত ও হরমুজ প্রণালী ব্লক”

“আমেরিকা-ইরান সংঘাত ও হরমুজ প্রণালী ব্লক”

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

হরমুজে বহিরাগত হস্তক্ষেপ মানবে না ইরান: আরাগচি

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

বিশ্বকাপে কেন এখনো অনুপস্থিত ট্রাম্প? ফাইনালের আগে কি বদলাবে চিত্র?

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

ভয়াবহ দাবদাহে ইউরোপে এক সপ্তাহে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist