বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে মার্কিন কোম্পানির সিইও

Nayeema Islam Nayeema Islam
রবিবার, ২০ জুলাই, ১২:১০ পূর্বাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে মার্কিন কোম্পানির সিইও

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে মার্কিন কোম্পানির সিইও

0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ব্যান্ড দল কোল্ডপ্লের কনসার্ট চলাকালে বড় পর্দায় দেখা যাওয়া একটি আলিঙ্গনের দৃশ্য ভাইরাল হওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ছুটিতে পাঠিয়েছে। ওই দৃশ্যে থাকা পুরুষ ও নারী পরস্পর সহকর্মী বলে নানা প্রতিবেদনে দাবি করা হচ্ছে।

ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে গত বুধবার রাতে কোল্ডপ্লের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে থাকা বিশাল পর্দায় (স্ক্রিন) হঠাৎ একজন নারী ও একজন পুরুষকে দেখতে পাওয়া যায়। তাঁরা একে অপরকে আলিঙ্গন করে ছিলেন।

হাজারো দর্শকের সামনে পর্দায় ওই দুজনের মুখ ভেসে উঠতেই সংশ্লিষ্ট পুরুষ ও নারী নিচু হয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ফেলেন। দুজনই অ্যাস্ট্রোনোমার নামে একটি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা বলে বিভিন্ন খবরে উল্লেখ করা হয়।

ব্যান্ডের শিল্পীর একটি মন্তব্য থেকে ওই দুজনের মধ্যে পরকীয়ার গুঞ্জন উসকে ওঠে এবং দ্রুতই ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ে। পরে গতকাল শুক্রবার রাতে অ্যাস্ট্রোনোমারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়, তাদের সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে।

বুধবার রাতে কোল্ডপ্লের কনসার্টে ওই দুজন একে অপরকে জড়িয়ে ধরে গানের তালে তালে দুলছিলেন। হঠাৎই ক্যামেরা তাঁদের দিকে তাক করা হয়, সেই সঙ্গে স্টেডিয়ামে থাকা বিশাল পর্দায় তাঁদের মুখ ভেসে ওঠে। সেকেন্ডের ব্যবধানে বিষয়টি বুঝতে পেরে তাঁরা ক্যামেরা থেকে মুখ সরিয়ে নেন।

দ্রুত দুজনকে মুখ লুকাতে দেখে কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন দর্শকদের উদ্দেশে বলে ওঠেন, ‘ওরা হয়তো প্রেমের সর্ম্পকে আছে, নয়তো খুবই লাজুক।’

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করা প্রথম ভিডিওটি কয়েক লাখের বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি পরে অন্যান্য প্ল্যাটফর্মেও ছড়িয়ে পড়ে, মিমে পরিণত হয় এবং টেলিভিশন শোতেও ঠাট্টার বিষয় হয়ে দাঁড়ায়।

অনলাইনজুড়ে সেই আলিঙ্গনের ভিডিও এবং এ নিয়ে নানা আলোচনা ছড়িয়ে পড়ার দুই দিন পর অ্যাস্ট্রোনোমার একটি বিবৃতি দিয়ে বলেছে, তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। তবে প্রতিষ্ঠানটি তাদের বিবৃতিতে কোথাও ভিডিওর কথা স্পষ্ট করে উল্লেখ করেনি।

বিবৃতিতে বলা হয়, ‘অ্যাস্ট্রোনোমার প্রতিষ্ঠার পর থেকে যে মূল্যবোধ ও সংস্কৃতি আমাদের পথ দেখিয়ে এসেছে, আমরা সেই নীতিগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতারা আচরণ ও দায়বদ্ধতার ক্ষেত্রে উচ্চ মানদণ্ড বজায় রাখবেন বলেই আমরা প্রত্যাশা করি। এ বিষয়ে পরিচালনা পর্ষদ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এবং আমরা খুব শিগগির এ নিয়ে আরও বিস্তারিত জানাব।’

ভিডিওতে থাকা পুরুষ ব্যক্তিকে অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন বলে ধারণা করা হচ্ছে, যিনি জুলাই ২০২৩ থেকে কোম্পানিতে আছেন। তবে তিনি নিজে ভিডিওতে তার পরিচয় নিশ্চিত করেননি।

ভিডিওতে থাকা নারীকে কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট হিসেবে শনাক্ত করেছেন অনলাইন ব্যবহারকারীরা, যিনি নভেম্বরে ২০২৪ থেকে কোম্পানিতে আছেন। তিনিও তার পরিচয় নিশ্চিত করেননি।

বিবিসি ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
সহপ্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি’জয়কে প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

Next Post

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষা দিলেন গাজার শিক্ষার্থীরা

আরো খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
আমেরিকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মূল কারণ কী?
আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মূল কারণ কী?

ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
আমেরিকা

ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

Next Post
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষা দিলেন গাজার শিক্ষার্থীরা

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পরীক্ষা দিলেন গাজার শিক্ষার্থীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার

ব্রাজিলের জার্সিতে আর খেলবেন না নেইমার

বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান’

বিশ্বমুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাবে ‘স্পাইডার-ম্যান’

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

আবার উত্তপ্ত ভারত: ‘তেলাপোকা’দের রাজপথের আল্টিমেটাম!

আবার উত্তপ্ত ভারত: ‘তেলাপোকা’দের রাজপথের আল্টিমেটাম!

লোহিত সাগরে চলা জাহাজ থেকে ফি নেবে হুথিরা

লোহিত সাগরে চলা জাহাজ থেকে ফি নেবে হুথিরা

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist