সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

ভারতে বিমান বিধ্বস্ত

৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল পাইলটের, তবু এড়ানো গেল না দুর্ঘটনা!

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ১৩ জুন, ১:৩৫ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া, ভিডিও
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: একাই ৮ হাজার ২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের! ঘটনাচক্রে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে যিনি ছিলেন লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়া ‘এআই১৭১’-এর পাইলট। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

কীভাবে এ দুর্ঘটনা ঘটল, সেসব এখনও স্পষ্ট নয়। তবে কেন দু’জন দক্ষ ও অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও দুর্ঘটনা এড়ানো গেল না, সেই প্রশ্ন ভাবাচ্ছে সবাইকে।

বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেই মেঘানিনগরের কাছে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি।

ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) সূত্রের খবর, বিমানের পাইলট ছিলেন ক্যাপ্টেন সবরওয়াল। সঙ্গে ছিলেন সহ-পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। ক্যাপ্টেন সবরওয়ালের ৮,২০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। সহ-পাইলটের বিমান চালানোর অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘণ্টা। অর্থাৎ দুই পাইলটের সম্মিলিত উড্ডয়ন-অভিজ্ঞতা ছিল প্রায় ১০ হাজার ঘণ্টার কাছাকাছি। তা সত্ত্বেও আকস্মিক দুর্ঘটনা এড়ানো যায়নি।

এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে ‘মে ডে কল’ দেন পাইলট। তারপর ৬২৫ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ৪৭৫ ফুট বেগে নিচে নামতে শুরু করে বিমানটি।

ডিজিসিএ জানিয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য। বোয়িং সংস্থার ড্রিমলাইনার বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। গন্তব্য ছিল ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর।

সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, রানওয়ে ছাড়ার পরপরই দুপুর ১টা ৩৯ মিনিটে এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি। পরমুহূর্তেই লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

এতে হতাহতের বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। যদিও অনেক গণমাধ্যম দাবি করছে, এ দুর্ঘটনায় ২৪১ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, বেঁচে ফিরেছেন একজন। তবে সরকারিভাবে এখনো মৃত্যুর সংখ্যা জানানো হয়নি।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতে বিমান বিধ্বস্ত: ৩০ জনের লাশ উদ্ধার

Next Post

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

আরো খবর

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল
এশিয়া

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি
এশিয়া

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
এশিয়া

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

Next Post
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এবার বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল

নিয়ন্ত্রণে আসছে না জাপানের দাবানল

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

‘বন্ধু’ ট্রাম্পের নৈশভোজে গুলি, যা বললেন মোদি

যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাজ্যের হয়ে অস্ত্র ধরবে না দেশটির অর্ধেকের বেশি তরুণ, সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

গুলি চালিয়ে ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

অজ্ঞাত স্থানে থেকেই দেশ চালাচ্ছেন মোজতবা খামেনি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist