সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

‘মৃত্যুর মিছিল’ ঠেকাতে মক্কায় এবার নজিরবিহীন উদ্যোগ

Nayeema Islam Nayeema Islam
বুধবার, ৪ জুন, ১২:৫৬ পূর্বাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
‘মৃত্যুর মিছিল’ ঠেকাতে মক্কায় এবার নজিরবিহীন উদ্যোগ

‘মৃত্যুর মিছিল’ ঠেকাতে মক্কায় এবার নজিরবিহীন উদ্যোগ

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: এবারের হজ মৌসুমে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগেই সুরক্ষার ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। গত বছরের মতো ভয়াবহ প্রাণহানি ঠেকাতেই এই বাড়তি সতর্কতা। গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০-এর বেশি হাজির মৃত্যু হয়েছিল। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন নিবন্ধনহীন এবং বয়সে প্রবীণ বা অসুস্থ।

চলতি বছর প্রায় ২০ লাখের বেশি মুসল্লির আগমন প্রত্যাশা করছে সৌদি আরব। বিপুলসংখ্যক মানুষের হজ ব্যবস্থাপনায় তাই প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়িয়েছে সরকার। এ ছাড়া নিবন্ধন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার (৬ লাখের বেশি টাকা) পর্যন্ত জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি নির্ধারণ করা হয়েছে। এমনকি যারা সৌদি নাগরিক বা সেখানকার আবাসিক, তারাও এবার অনুমতি ছাড়া হজ করতে পারবেন না।

মক্কায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ, তাদের হজের অনুমতি ছিল না। হজ আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারের বেশি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৪০০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, ২০২৪ সালে মৃত্যুবরণকারীদের ৮০ শতাংশই ছিলেন অনিবন্ধিত হজযাত্রী। এ বছর আমরা আন্তর্জাতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক হাজিকে পর্যবেক্ষণে রাখছি।

সব হাজিকে এবার স্মার্ট হেলথ ট্র্যাকার পরতে দেওয়া হচ্ছে, যা শরীরের তাপমাত্রা ও হার্ট রেট পরিমাপ করবে। এই ট্র্যাকার হিট স্ট্রোক বা ক্লান্তির আশঙ্কা হলে সতর্কবার্তা দেয়। তা ছাড়া অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে বিশ্রামকেন্দ্র, পানির বাষ্প ছিটানোর স্টেশন, ছায়াযুক্ত এলাকা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে।

হজযাত্রীদের জন্য এবার হেলথ আইডি কার্ড বহনও বাধ্যতামূলক করা হয়েছে এবং ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে জোর দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে তারা জরুরি সহায়তা, দিকনির্দেশনা ও তথ্য পেতে পারবেন। ব্যক্তিগতভাবে পানি পান, ছাতা ব্যবহার, রোদে বেশি সময় না থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।

এবার প্রথমবারের মতো হজে ব্যবহৃত হচ্ছে ড্রোন, যা নজরদারি ও আগুন নিয়ন্ত্রণেও কাজে লাগবে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। এ ছাড়া তীব্র গরমে অপেক্ষার সময় কমাতে নামাজের আজান ও জামাতের মধ্যবর্তী সময় সংক্ষিপ্ত করা হয়েছে।

২০২৪ সালের জুন মাসে ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হয়েছিল মক্কায়। ২০২৫ সালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এবারের হজ মৌসুমেও গরম থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি।

উল্লেখ্য, হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রতিটি মুসলমানের জন্য জীবনে একবার পালন করা ফরজ। সৌদি সরকার এবার এটি আরও নিরাপদ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

Next Post

মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, আতঙ্কে পালালেন পর্যটকরা

আরো খবর

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত
মধ্যপ্রাচ্য

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক
মধ্যপ্রাচ্য

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
মধ্যপ্রাচ্য

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

Next Post
মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, আতঙ্কে পালালেন পর্যটকরা

মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, আতঙ্কে পালালেন পর্যটকরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

দুই দিনের মধ্যেই খুলে যাবে হরমুজ প্রণালি, মানতে হবে ইরানের শর্ত

ইরানে বাকি এক–দুটি লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

ইরানে বাকি এক–দুটি লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট: ট্রাম্প

নারী শিক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য: জাকির নায়েকের ওপর ক্ষুব্ধ তিন দেশ

নারী শিক্ষা নিয়ে বিতর্কিত বক্তব্য: জাকির নায়েকের ওপর ক্ষুব্ধ তিন দেশ

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

নেতানিয়াহুকে ঠেকাতে বিরোধীদের নতুন ছক

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

ব্রিটেনে মামলায় হারলো মেটা, টিকটক ও এক্স

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist