বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

যুদ্ধের উত্তেজনায় ভারত-পাকিস্তান

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ২৫ এপ্রিল, ৪:১৯ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
যুদ্ধের উত্তেজনায় ভারত-পাকিস্তান

যুদ্ধের উত্তেজনায় ভারত-পাকিস্তান

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: দু-দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত-পাকিস্তান। দক্ষিণ এশিয়ার দুই ‘দা-কুমড়ো’ প্রতিবেশী। দুই দেশের সীমান্তেই যুদ্ধের দামামা। সেনা-নৌ-বিমান; তিন বাহিনীই প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষোপণাস্ত্র পরীক্ষা, নিজ নিজ সীমানায় দুই দেশেই যুদ্ধবিমানের মহড়া। পরমাণু শক্তিধর দুই দেশের কূটনীতির মাঠেও টানটান উত্তেজনা। চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে শলাপরামর্শে অস্থির দুপক্ষই। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধেও এমন সাজসাজ রব ওঠেনি দুই ভূ-খণ্ডে। সবমিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত-পাকিস্তান সীমান্তে। বুধবার জম্মু-কাশ্মীরের ‘সুইজারল্যান্ড’খ্যাত পর্যটনসমৃদ্ধ অঞ্চল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জনের নিহত হওয়ার ঘটনা থেকেই এই ‘যুদ্ধংদশা’। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে ভারত। প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ডন।

বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত’ ধাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের।’ আগেরদিনই পাঁচ দফা পদক্ষেপে কড়া বার্তা দেয় পাকিস্তানকে। তার মধ্যে সব থেকে ভয়াবহ হলো ‘সিন্ধু পানিচুক্তি’ স্থগিত। আর এতেই ফুঁসে উঠেছে পাকিস্তান। দেশটির বিদ্যুৎমন্ত্রী আওয়াইস লেখারি পানিচুক্তি স্থগিত করাকে ‘পানিযুদ্ধ ঘোষণা’র শামিল বলে উল্লেখ করেছেন। বলেছেন, ‘সিন্ধুর প্রতিটি বিন্দুতে বিন্দুতে আমাদের অধিকার।’ ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনে গত দুদিনে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে। পাকিস্তানভিত্তিক ডব্লিউই নিউজের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ভারত তাদের বিমানবাহী রণতরি আইএনএস বিক্রমকে আরব সাগরে সরিয়ে নিয়েছে। কেননা পাকিস্তান আরব সাগর অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পশ্চিম দিকে হতে পারে যেখানে ভারতীয় রণতরিটি মোতায়েন করা হবে। বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিক্রম মিশ্রি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানিচুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। নয়াদিল্লির দ্বিতীয় গুরত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া। বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ হয়ে গেছে। তৃতীয় সিদ্ধান্ত হলো, দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার। তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনছে নয়াদিল্লি। চতুর্থ সিদ্ধান্তে বলা হয়েছে, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে। পঞ্চম সিদ্ধান্ত হলো, সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি পাকিস্তানি ভিসায় যারা ভারতে রয়েছেন, তাদের ফেরত যাওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ভারতের এসব পদক্ষেপের পালটা জবাব দিয়েছে পাকিস্তানও। ভারতের পাঁচের বদলে আট পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠকে পালটা বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে সিদ্ধান্তগুলো জানানো হয়েছে। পাকিস্তান বলেছে, ভারতের বেপরোয়া ও দায়িত্বহীন আচরণে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার প্রয়োগ করবে। ভারত পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উসকে দেওয়া, আন্তঃসীমান্ত হত্যা বন্ধ এবং আন্তর্জাতিক আইন ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাবগুলো না মেনে চলা পর্যন্ত অব্যাহত থাকবে। এরই অংশ হিসাবে অবিলম্বে ওয়াগা সীমান্ত চৌকি বন্ধ করছে। এই পথ দিয়ে ভারত থেকে সব ধরনের চলাচল বন্ধ থাকবে। বৈধভাবে যারা এই পথ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন তারা অবিলম্বে এখান দিয়ে ফেরত যেতে পারবেন। তবে ৩০ এপ্রিলের পরে এই সুযোগ দেওয়া হবে না।

ভারতীয় নাগরিকদের দেওয়া সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্য শিখ ধর্মাবলম্বীদের ক্ষেত্রে তা প্রযোজ্য হচ্ছে না। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। অবিলম্বে তাদের পাকিস্তান ছাড়তে বলা হয়েছে। তাদের সহায়তায় নিযুক্ত কর্মীদেরও ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনে নামিয়ে আনতে বলে পাকিস্তান। ৩০ এপ্রিলের মধ্যে তা করতে বলা হয়েছে। ভারতের মালিকানাধীন বা ভারত থেকে পরিচালিত সব বিমান পরিবহণ সংস্থার জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে।

পাকিস্তান দিয়ে তৃতীয় কোনো দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিতের ঘোষণাও দিয়েছে ইসলামাবাদ।

ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীর :

ফের গুলির আওয়াজে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার সকাল থেকেই সেনা-জঙ্গি লড়াই চলে উধমপুরে। সেই ঘটনাতেই শহিদ হয়েছেন এক জওয়ান। এদিকে জঙ্গিদের খতম করার জন্যে অভিযান এখনো জারি রাখা হয়েছে। জানা যায়, জম্মু ও কাশ্মীরের উধমপুরের দুদু-বসন্তগড় এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে সেখানে নিয়োজিত।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

থ্যাইল্যান্ডে বন্ধ হচ্ছে ফুডপান্ডা

Next Post

১৯৪৭ সালে যেভাবে দু’ভাগ হয়েছিল কাশ্মীর

আরো খবর

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
এশিয়া

বিতর্কের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
এশিয়া

৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ
এশিয়া

ইরান যুদ্ধের আবহে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া, বিশ্বজুড়ে নতুন উদ্বেগ

Next Post
১৯৪৭ সালে যেভাবে দু’ভাগ হয়েছিল কাশ্মীর

১৯৪৭ সালে যেভাবে দু’ভাগ হয়েছিল কাশ্মীর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা?

হাসনাত খানকে ‘মিস্টার ওয়ান্ডারফুল’ বলে ডাকতেন প্রিন্সেস ডায়ানা

হাসনাত খানকে ‘মিস্টার ওয়ান্ডারফুল’ বলে ডাকতেন প্রিন্সেস ডায়ানা

ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প

ভারত থেকে যুক্তরাষ্ট্রে মানুষ আসেন কেবল ‘সন্তান জন্ম’ দিতে: ট্রাম্প

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানালো ব্রিটেন

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist