শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

মৃতদের জীবিত রেখে কর ফাঁকি দিচ্ছেন আমেরিকানরা

Nayeema Islam Nayeema Islam
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ৬:৩০ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
A A
0
মৃতদের জীবিত রেখে কর ফাঁকি দিচ্ছেন আমেরিকানরা

মৃতদের জীবিত রেখে কর ফাঁকি দিচ্ছেন আমেরিকানরা

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে অপচয়, জালিয়াতি এবং দুর্নীতির চিহ্ন খুঁজে বের করার জন্য কাজ করছে ইলন মাস্ক এবং তার একটি দক্ষ টিম। সরকারি কার্যকারিতা বাড়ানো এবং ফেডারেল ডেটা খতিয়ে দেখার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনে একটি বিশাল অনিয়ম খুঁজে পেয়েছে দলটি।

রোববার ইলন মাস্ক এক্স-এ (টুইটার) বিষয়টি শেয়ার করেছেন। তিনি লেখেন, সোশ্যাল সিকিউরিটি ডাটাবেসে কয়েক লাখ, এমনকি কয়েক মিলিয়ন আমেরিকানকে জীবিত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে; যারা বহু আগেই মারা গেছেন।

এই ডাটাবেসে ১.৩ মিলিয়নেরও বেশি মানুষের নাম রয়েছে যাদের বয়স ১৫০ থেকে ১৫৯ বছরের মধ্যে। প্রায় ১ লাখ ২২হাজারের বয়স ১৬০ থেকে ১৬৯ বছর এবং ৬ হাজারের বেশি মানুষের বয়স ১৭০ থেকে ১৭৯ বছরের মধ্যে।

এছাড়াও, সেখানে আরও কয়েক হাজার মানুষের নাম রয়েছে, যাদের বয়স ১৮০ থেকে ২২৯ বছরের মধ্যে, যার অর্থ তারা গৃহযুদ্ধের (সিভিল ওয়ার) অনেক আগেই জন্মগ্রহণ করেছিলেন।

এসব ডাটার একটি স্ক্রিনশট শেয়ার করে মাস্ক বলেন, সোশ্যাল সিকিউরিটি ডাটাবেস অনুযায়ী এই প্রতিটি বয়সের গ্রুপে থাকা ব্যক্তিদের ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়নি!

তিনি মজার ছলে বলেন, সম্ভবত টোয়াইলাইট (ভ্যাম্পায়ারদের নিয়ে তৈরি জনপ্রিয় চলচ্চিত্র) বাস্তব, আর অনেক ভ্যাম্পায়ার সোশ্যাল সিকিউরিটি সুবিধা পাচ্ছে। তবে তিনি হয়তো একেবারে ভুল বলছেন না।

কারণ সোশ্যাল সিকিউরিটি রেকর্ডে এমন একজন ব্যক্তির নাম রয়েছে, যার বয়স ২৪০ থেকে ২৪৯ বছরের মধ্যে এবং আরেকজনের বয়স ৩৬০ থেকে ৩৬৯ বছরের মধ্যে।

এর মানে একজন ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রজাতন্ত্রের শুরুর দিনগুলো দেখেছেন, আর অন্যজন জন্মগ্রহণ করেছেন যখন দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।

রেকর্ড বলছে, আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকা ব্যক্তি ছিলেন জেন ক্যালমেন্ট, যার বয়স হয়েছিল ১২২ বছর। যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃত। তিনি ১৮৭৫ সালে জন্ম নিয়ে ১৯৯৭ সালে মারা গেছেন।

সোশ্যাল সিকিউরিটির তথ্য বলছে, বর্তমানে ১৩০ থেকে ১৪৯ বছর বয়সী ৭.৪ মিলিয়নেরও বেশি আমেরিকান জীবিত রয়েছেন।

তবে তথাকথিত প্রবীণরা এখনও সোশ্যাল সিকিউরিটি থেকে পেমেন্ট পাচ্ছেন কি না; তা মাস্ক উল্লেখ করেন নি। কারণ তিনি আমেরিকার প্রশাসনিক দক্ষতা সম্পর্কে খুব আশাবাদী নন।

মাস্ক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকৃত নাগরিকদের চেয়ে বহু গুণ বেশি ‘যোগ্য’ সোশ্যাল সিকিউরিটি নম্বর রয়েছে। এটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি!

সর্বোচ্চ পর্যায়ে, সোশ্যাল সিকিউরিটি প্রশাসন তাদের রেকর্ডের ন্যূনতম তদারকি করতেও ব্যর্থ হয়েছে। আর সর্বনিম্ন পর্যায়ে, করদাতারা হয়তো লাখ লাখ ডলার পরিশোধ করছেন, যা মৃত ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হচ্ছে।

যে ক্ষেত্রেই হোক না কেন, মাস্কের এই সাম্প্রতিক প্রকাশ্য অনুসন্ধান প্রমাণ করে যে, আমেরিকার ফেডারেল প্রশাসনে ব্যাপক অদক্ষতা রয়েছে; এটি সংস্কার এবং হ্রাস করার গুরুত্ব অত্যন্ত বেশি।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা শুরু

Next Post

কানাডা বিমানবন্দরে উলটে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৫

আরো খবর

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের
আমেরিকা

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা
আমেরিকা

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের
আমেরিকা

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

Next Post
কানাডা বিমানবন্দরে উলটে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৫

কানাডা বিমানবন্দরে উলটে গেল যাত্রীবাহী বিমান, আহত ১৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে ৪ তেল ট্যাঙ্কার ধ্বংসের দাবি ইরানের

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের

নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist