শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    হিংসুক আত্মীয়দের দূরে রাখার তরুণদের নতুন কৌশল ‘সফট ব্লকিং’

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    পিত্তথলি বা গলব্লাডারে পাথর হলেই কি অস্ত্রোপচার দরকার

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    কেন বেশিরভাগ মানুষ ডান হাত ব্যবহার করে?

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    আতঙ্ক ও তীব্র উৎকণ্ঠা দূর করবে ১০ সেকেন্ডের ‘আইস-ওয়াটার ট্রিক’

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    হিটস্ট্রোক এড়াতে খেতে পারেন যেসব খাবার ও পানীয়

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    এসিতে অস্বাভাবিক শব্দ ও গন্ধ? হতে পারে বড় বিপদের সংকেত

    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

Nayeema Islam Nayeema Islam
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ৩:৪৫ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
A A
0
লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার জানিয়েছে, তারা লেবাননের গভীরে বিমান হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে, তারা হিজবুল্লাহর বেশ কিছু স্থাপনায় হামলা চালিয়েছে, যেখানে গোষ্ঠীটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

আইডিএফের বিবৃতিতে বলা হয়, হামলায় রকেট লঞ্চারসহ অন্যান্য অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে। আইডিএফ জানায়, ‘হিজবুল্লাহর এসব কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান সমঝোতা লঙ্ঘন করছে।’

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, ইসরাইলি যুদ্ধবিমান বেকা উপত্যকায় তিনটি হামলা চালিয়েছে। হামলাগুলো হারবাতা ও হালবাতা এলাকায় হয়েছে, যা ইসরাইল সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।

এদিকে, দক্ষিণ লেবাননের হৌলা শহরে ইসরাইলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে লেবাননের গণমাধ্যম জানিয়েছে।

আইডিএফ দাবি করেছে, হৌলা শহরে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তি লেবাননের সেনা ব্যারিকেড ভেঙে ইসরাইলি বাহিনীর দিকে এগিয়ে এলে সেনারা প্রথমে সতর্ক করে এবং পরে ‘আটক প্রক্রিয়া’ শুরু করে, যা সাধারণত পায়ে গুলি চালানোর মাধ্যমে করা হয়।

লেবাননের এক সামরিক সূত্র টাইমস অব ইসরাইলকে জানিয়েছে, আইডিএফ এখনো এই ঘটনায় কোনো বেসামরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করতে পারেনি।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানায়, ইসরাইল হৌলা থেকে তিনজন বেসামরিক নাগরিককে আটক করেছে।

আইডিএফ দক্ষিণ লেবাননে এখনও মোতায়েন থাকা সেনাদের সতর্ক করেছে যে, কেউ যেন তাদের অবস্থানের কাছাকাছি না আসে।

যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

লেবাননে ইসরাইলের হামলা এমন এক সময়ে হলো যখন ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বেশিরভাগ এলাকা থেকে সরে যাওয়ার কথা। তবে ইসরাইল স্পষ্ট ইঙ্গিত দিয়েছে, তারা পুরোপুরি প্রত্যাহার করবে না এবং পাঁচটি কৌশলগত অবস্থানে সেনা মোতায়েন রাখবে।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে এবং দক্ষিণ লেবাননের সব সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে হবে। তবে ইসরাইল অভিযোগ করেছে, লেবাননের সেনাবাহিনী এখনও কার্যকরভাবে দক্ষিণাঞ্চলে মোতায়েন হয়নি এবং তারা হিজবুল্লাহকে সংগঠিত হতে বাধা দিচ্ছে না।

হিজবুল্লাহর উপপ্রধান নাঈম কাসেম এক টেলিভিশন ভাষণে বলেন, ইসরাইলের অবশ্যই ১৮ ফেব্রুয়ারির মধ্যে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে, কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। এটি নিশ্চিত করা লেবাননের সরকারের দায়িত্ব।

গত বছর ৭ অক্টোবর গাজার হামাস বাহিনী ইসরাইলে হামলা চালানোর পরদিন থেকেই হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে প্রতিদিন হামলা শুরু করে। জবাবে ইসরাইল লেবাননে স্থল ও বিমান হামলা চালায়, যা দুই মাস ধরে চলতে থাকে।

ইসরাইল জানায়, তাদের অভিযানে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের অনেকেই নিহত হয়েছে এবং গোষ্ঠীটির সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে।

যদিও নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ফলে এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইসরাইল সেনা প্রত্যাহার না করলে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tags: International
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন

Next Post

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

আরো খবর

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ
আমেরিকা

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?
মধ্যপ্রাচ্য

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান
আমেরিকা

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

Next Post
যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

ইরানে নতুন হামলার আলোচনা করছে ট্রাম্প, ৯ নভেম্বরে করতে পারে আক্রমণ

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

সরকার গঠনের পথে আইজেনকট, আশা শেষ নেতানিয়াহুর?

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নতুন ৭ শর্ত দিল ইরান

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

এবার মক্কার দিকে ড্রোন নিক্ষেপ

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

ট্রাম্পের দলে ভাঙন, নতুন জোট গড়ায় মন ভ্যান্সের

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist