Print Date & Time : 8 October 2026 Thursday 2:38 pm

হরমুজে যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি, যা বলছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালিতে মার্কিন কোনো যুদ্ধ জাহাজে হামলা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে আঘাত হানা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ‘প্রজেক্ট ফ্রিডম’ এবং ইরানি বন্দরগুলোতে নৌ-অবরোধ কার্যকর করছে।

এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হবে। মূলত, এই প্রজেক্টের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে ‘নির্দেশনা দিয়ে’ নিরাপদে বের করে আনা হবে।