ডেস্ক রিপোর্ট: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা নিজেই ঘোষণা দিলেন—তিনি বাংলাদেশে ফিরে আসছেন! তাও আবার এই বছরের ডিসেম্বরের মধ্যেই! কিন্তু প্রশ্ন হলো—যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় রয়েছে, তিনি কি আসলেই দেশে ফিরবেন? নাকি এটি স্রেফ একটি রাজনৈতিক চাল?
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই এই টাইমলাইন দিয়েছেন। তিনি বলেছেন, তিনি এবং আওয়ামী লীগের অন্যান্য নির্বাসিত নেতারা ডিসেম্বরের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তিনি স্পষ্ট করে বলেছেন—’ওরা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তাও আমাকে যেতেই হবে। আমার বাবার রক্ত এই মাটিতে মিশে আছে। যদি মৃত্যু আসে, তবে নিজের মাটিতেই আসুক।
এখানে একটা বিষয় আমাদের পরিষ্কার হওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভিডিও বানিয়ে দাবি করছেন—’হাসিনা অলরেডি বর্ডার পার হয়ে গেছেন’ কিংবা ‘গোপনে এয়ারপোর্টে নেমে মিটিং করছেন’। এগুলো কিন্তু ১০০% গুজব এবং মিথ্যা। শেখ হাসিনা এখনও ভারতের দিল্লিতেই অবস্থান করছেন। উনার পরিকল্পনাটি ডিসেম্বরের, বর্তমানের নয়। কিন্তু শেখ হাসিনা চাইলেই কি দেশে ফিরতে পারবেন? বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সাফ জানিয়ে দিয়েছেন—আইন অনুযায়ী শেখ হাসিনার আর আদালতে আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই। যেহেতু উনার ফাঁসির রায় অলরেডি হয়ে গেছে, তাই তিনি বাংলাদেশে পা রাখা মাত্রই তাকে সরাসরি গ্রেফতার করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার এই ঘোষণা আসলে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের চাঙ্গা করার একটি রাজনৈতিক কৌশল বা ‘স্টান্ট’। বাস্তবে এই আইনি জটিলতা পেরিয়ে উনার দেশে ফেরাটা অত্যন্ত কঠিন। সুতরাং, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন—এটি শতভাগ সত্যি। কিন্তু তিনি অলরেডি চলে এসেছেন বা বীরের বেশে ক্ষমতায় ফিরছেন—এমন দাবিগুলো সম্পূর্ণ গুজব। এখন দেখার বিষয়, ডিসেম্বরে আসলেই কী ঘটে!