বুধবার, ৪ মার্চ, ২০২৬
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

    চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ঘরে তৈরি এই ৩ মাস্ক

    চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে ঘরে তৈরি এই ৩ মাস্ক

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী

    ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রকে বরখাস্ত, নেপথ্যে নেতানিয়াহুর স্ত্রী

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

রাশিয়ার একাধিক জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা, পেট্রলের দামে রেকর্ড

Nayeema Islam Nayeema Islam
রবিবার, ২৪ আগস্ট, ১১:৩৯ পূর্বাহ্ণ
বিভাগ - ইউরোপ
A A
0
রাশিয়ার একাধিক জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা, পেট্রলের দামে রেকর্ড

রাশিয়ার একাধিক জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলা, পেট্রলের দামে রেকর্ড

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোতে ইউক্রেনের ড্রোন হামলা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় দেশটিতে পেট্রলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সংকট নিয়ন্ত্রণে আনতে মস্কো সরকার পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলেও ভোক্তাদের জন্য পরিস্থিতি স্বস্তিকর হয়নি।

সিএনএনের হিসাবে দেখা যায়, শুধু চলতি আগস্ট মাসেই অন্তত ১০টি গুরুত্বপূর্ণ রুশ তেল ও গ্যাস স্থাপনায় ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এসব শোধনাগার বছরে প্রায় ৪ কোটি ৪০ লাখ টন জ্বালানি প্রক্রিয়াজাত করে— যা রাশিয়ার মোট সক্ষমতার ১০ শতাংশেরও বেশি। ফলে মস্কোর জ্বালানি খাতে ইউক্রেনের ড্রোন হামলার প্রভাব কার্যকর বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও দক্ষিণাঞ্চলের বড় কয়েকটি স্থাপনায় হামলার বিষয়টি স্বীকার করেছে। ভলগোগ্রাদের লুকওয়েল শোধনাগারে ১৪ আগস্ট ভোরে ড্রোন হামলার পর সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। এর পাঁচ দিন পর ১৯ আগস্ট একই স্থানে আবারও হামলা চালানো হয়। এ ছাড়া সারাতভ অঞ্চলের একটি বড় শোধনাগার এবং রোস্তভ অঞ্চলের অন্য একটি শোধনাগারে হামলার ফলে কয়েক দিন ধরে আগুন জ্বলতে থাকে।

এদিকে জ্বালানি সরবরাহব্যবস্থায় ব্যাঘাত ঘটায় রাশিয়ার কয়েকটি অঞ্চল এবং দখলকৃত ক্রিমিয়ায় পেট্রলের ঘাটতির খবর পাওয়া যাচ্ছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসেনভ এ সংকটের জন্য সরবরাহব্যবস্থার দুর্বলতাকে দায়ী করেছেন। তবে তিনি দাবি করেছেন, সরকার বাজার স্থিতিশীল রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে।

ক্রিমিয়ায় ইউক্রেনপন্থী গোষ্ঠী ইয়েলো রিবনের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘সবচেয়ে ভালো মানের পেট্রল বাজার থেকে উধাও হয়ে গেছে। এটা প্রমাণ করে, ইউক্রেনীয় ড্রোন হামলার বাস্তব প্রভাব এখন রুশ অর্থনীতিতে পড়ছে।’

জ্বালানি সংকটের কারণে দামও লাগামছাড়া হয়ে উঠেছে। সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জে শুধু আগস্ট মাসেই পেট্রলের পাইকারি দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। চলতি বছরের শুরু থেকে এ বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশে দাঁড়িয়েছে। সরকার ভর্তুকি দিলেও বাড়তি চাপ শেষ পর্যন্ত পড়ছে ভোক্তাদের ওপর, বিশেষ করে রাশিয়ার দূর-পূর্বাঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি।

রুশ গবেষণা প্রতিষ্ঠান এনইএফটি রিসার্চের ব্যবস্থাপনা অংশীদার সের্গেই ফ্রোলভ কোমারসান্ত পত্রিকাকে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের পূর্বাভাস ইতিবাচক নয়। দাম কমতে অন্তত আরও এক মাস সময় লাগবে বলে মনে হচ্ছে।’ তার মতে, তেল শোধনাগারে একের পর এক দুর্ঘটনা ও হামলাই বর্তমান দামের ঊর্ধ্বগতির প্রধান কারণ।

তবে সামরিক দিক থেকে পরিস্থিতির প্রভাব কিছুটা সীমিত। বিশ্লেষকেরা বলছেন, রুশ সেনাবাহিনীর মূল চাহিদা ডিজেল, আর এই সরবরাহ তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর : সিএনএন

Tags: InternationalRussiaUkraine
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাজায় বাড়ছে ক্ষুধা , তীব্র অপুষ্টিতে সোয়া ৩ লাখ শিশু

Next Post

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

আরো খবর

দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
ইউরোপ

দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য

এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
ইউরোপ

এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
ইউরোপ

সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

Next Post
ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না: খামেনি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখন কোথায়?

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখন কোথায়?

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখন কোথায়?

গাজা সংকট পাশ কাটিয়ে কেন ইসরাইলের দিকে ঝুঁকছে ভারত

গাজা সংকট পাশ কাটিয়ে কেন ইসরাইলের দিকে ঝুঁকছে ভারত

এপস্টেইন কেলেঙ্কারি: যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ক্লিনটন দম্পতি

এপস্টেইন কেলেঙ্কারি: যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে ক্লিনটন দম্পতি

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist