Print Date & Time : 29 June 2026 Monday 2:14 am

ভেঙে পড়ছে বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা ব্যবস্থা

ইউএস বেঙ্গল বাংলাদেশ বুরোঃ সম্প্রতি বাংলাদেশে কিছু ঘটনায় পরিলক্ষিত হয়েছে যে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই নাজুক পরিস্থিতির মধ্যে! রাজনীতিক দল গুলোর মধ্যে এখন মিশন একটাই আগামী নির্বাচন। ৫ ই আগস্ট এর পরবর্তী বাংলাদেশে পুলিশি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে ফলে অপরাধকারীরা তাদের দৌরাত্ম্য বাড়িয়ে দেয়। লাগামহীন ভাবে তারা জনসম্মুখে অপরাধ কার্যক্রম করে চলছে.. চাঁদাবাজির মাত্রা বেড়ে চলেছে, চাঁদার জন্য যাকে তাকে মারধর করা হচ্ছে ,নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এবং এর সাথে সম্পৃক্ত বাংলাদেশের বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অভিযোগ রয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনায় দেখা যায় বাংলাদেশের ব্যস্ত একটি সড়কে কিছু দুর্বৃত্ত একজন মানুষকে নৃশংসভাবে পাথর দিয়ে আঘাত করছেন। আশেপাশের মানুষজন নির্বিকার ভাবে দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখা মেলেনি! তাকে বাঁচাতে আসেনি কেউ।

গত বুধবার বিকেলের ওই হত্যাকাণ্ডের বিষয়ে ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় তার শরীর। বাংলাদেশের সাধারণ মানুষ দারুণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে আইনশৃঙ্খলার এই পরিস্থিতি অনুধাবন করে.সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নিরাপত্তা আতঙ্ক বিরাজ করছে।

রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়াতে অতি সম্প্রতি যে ঘটনা ঘটে গেছে, এর আগে কখনো এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।বনানী থানার যুবদলের আহ্বায়ক মনির হোসেন তাঁর দলবল নিয়ে যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলেন! ভিডিওগুলো এরই মধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়েছে। পরিষ্কার দেখা যাচ্ছে, হোটেলে ভাঙচুর করা হচ্ছে, হোটেলের কর্মচারীদের ওপর আঘাত করা হচ্ছে। সেখানে কয়েকজন নারীও চরমভাবে আক্রান্ত হলেন। একটা নারকীয় পরিস্থিতি!