ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। দেশের সব সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এই সংবাদটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
বাংলাদেশের নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর রয়টার্সের এ সংক্রান্ত খবরে শিরোনাম হলো ‘বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনষ্ঠিত হবে’।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবর, ‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে প্রথমবারের মতো ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে’।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবর- বাংলাদেশে নির্বাচন: ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ, হাসিনার ক্ষমতাচ্যুতির পর এটিই প্রথম জাতীয় ভোট।
আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন’।
বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়- ‘বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’।
এছাড়া এনডিটিভি, আনাদোলু এজেন্সিসহ অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
প্রিন্ট করুন




















Discussion about this post