Print Date & Time : 29 July 2026 Wednesday 7:59 am

পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি

ডেস্ক রিপোর্ট: হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে তেহরান তার ক্ষমতা প্রদর্শন অব্যাহত রেখেছে বলে দাবি করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানের সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিরাল সাইয়ারি সংবাদমাধ্যমকে বলেন, হরমুজ প্রণালি, এর পশ্চিমাঞ্চল এবং পারস্য উপসাগর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের অনুমতি ছাড়া কোনো ধরনের নৌযান বা জাহাজ এই অঞ্চলে প্রবেশ করতে পারবে না বলেও তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন।

ইরানের নৌবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে—এমন দাবির জবাবে সাইয়ারি ওয়াশিংটনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, মার্কিন প্রশাসন দাবি করছে যে ইরানের নৌবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি তাদের সেই সাহস থাকে, তবে তারা সামনে আসুক। এই অঞ্চলে আমাদের ক্ষমতা আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

খবর : আল-জাজিরা।