Print Date & Time : 30 October 2026 Friday 4:10 am

পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি : ইরানের প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানকে ইরানের জনগণের দ্বিতীয় বাড়ি বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে সমর্থন দেওয়ায় আমরা কৃতজ্ঞ। পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি।

রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত এ সম্মেলনে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও ইরানের সম্পর্ক একক সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মিলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অঞ্চল ও গোটা মুসলিম বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমান সময়ে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

খবর : এক্সপ্রেস ট্রিবিউন