Print Date & Time : 2 July 2026 Thursday 12:16 pm

নৌ-বিমান দুর্ঘটনায় অস্ট্রেলিয়ায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট: ইউরোপিয় পর্যটকদের পরিবহনে নিয়োজিত একটি ছোট নৌ-বিমান পশ্চিম অস্ট্রেলিয়ার সাগরে দুর্ঘটনায় পতিত হলে তিনজন নিহত হয়েছ।

বুধবার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ বলেছে, সিপ্লেনটি মঙ্গলবার সন্ধ্যায় রটনেস্ট দ্বীপ ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।

পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান রজার কুক বলেন, অনুসন্ধানকারী দল জাহাজটির ধ্বংসাবশেষ সমুদ্র থেকে আজ বুধবার উঠিয়েছে। এই নৌ-বিমান দুর্ঘটনার কবল থেকে চারজন প্রাণে বেঁচে ফিরেছেন।

রজার কুক বলেন, সাগর থেকে উড্ডয়নের সাথে সাথে নৌ-বিমানটি ভেঙে পড়ে। তবে এখন পর্যন্ত ভেঙে পড়ার কারণ জানা যায়নি।

নিহতদের মধ্যে ৬৫ বছর বয়সী একজন সুইস নারী, ৬০ বছর বয়সী এক ডেনিশ পুরুষ এবং ৩৪ বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান পাইলট রয়েছেন। রাজধানী পার্থ থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত রটনেস্ট দ্বীপ পশ্চিম অস্ট্রেলিয়ায় পর্যটকদের প্রধান আকর্ষণ।

খবর : বাসস