ডেস্ক রিপোর্ট: নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। সোমবার শত শত মানুষ এ বিক্ষোভে অংশ নেন।
২০২৫ সালের সহিংস বিক্ষোভ দমনে জড়িত থাকার অভিযোগে ওলিকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও আটক করা হয়েছে।
বিক্ষোভকারীরা ‘ওলিকে মুক্তি দাও’ স্লোগান দিয়ে রাজধানীতে মিছিল করেন। তবে পুলিশ তাদের সংসদ ভবনের দিকে যেতে বাধা দেয়।
তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে। কমিশন বলেছে, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলি ঠেকাতে ব্যর্থ হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ওলি আদালতে হাজির হয়ে অভিযোগ অস্বীকার করেছেন। আদালত তার আটকাদেশ আরও পাঁচ দিন বাড়িয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরের বিক্ষোভে অন্তত ৭৬ জন নিহত হন। ওই ঘটনার পর থেকেই নেপালে রাজনৈতিক অস্থিরতা চলছে।
প্রিন্ট করুন




















Discussion about this post