ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির নজিরবিহীন ভরাডুবি এবং মধ্যপ্রাচ্যনীতি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক ঝড়। নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামлаতে না সামলাতেই গত রাতে পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ জানিয়েছে—জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এই বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে শিগগিরই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—ট্রাম্প আসলে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? নির্বাচনে ভরাডুবির পর ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়ে তিনি কি নিজেকে ‘বিজয়ী’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইবেন, নাকি নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই তাকে চরম হিমশিম খেতে হবে?
নোবেলজয়ী সাংবাদিক ও ভূরাজনীতি বিশ্লেষক অ্যালাইজা ম্যাগনেইর সম্প্রতি এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন—‘ট্রাম্পের হাতে আর কোনো বিকল্প অবশিষ্ট নেই।’ তার এই বিশ্লেষণের পেছনের হিসাবটি বেশ স্পষ্ট। ট্রাম্প যদি এখন ইরানে হামলা না করেন, তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে ক্ষমতায় টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দেশটির আরব দলগুলো বিকল্প জোটের দিকে ঝুঁকে পড়ায় নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।
নরওয়েজীয় অধ্যাপক গ্লেন ডাইসেনের অনুষ্ঠানে মার্কিন বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, আগামী দুই সপ্তাহের মধ্যে ট্রাম্পকে রাজি করাতে নিজের সর্বশক্তি প্রয়োগ করবেন নেতানিয়াহু। কারণ, নেতানিয়াহু ব্যর্থ হলে তার সামনে হয়তো কারাগারের পথ অপেক্ষা করছে, আর ট্রাম্পের সামনে রয়েছে অভিশংসন ও দলীয় ভাঙনের ঝুঁকি।
সিএনএন-এর এক বিশ্লেষণে উঠে এসেছে যে, নির্বাচনের এই ভরাডুবির পর রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা এখন ট্রাম্পের কাছ থেকে প্রকাশ্যে দূরত্ব বজায় রাখছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে তিন পৃষ্ঠার এক দীর্ঘ বিশ্লেষণে পরিষ্কার জানিয়েছেন—’ইরান যুদ্ধের খেসারতই আমাদের নির্বাচনে দিতে হয়েছে।’ একই সময়ে ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসও নিজের অবস্থান জোরালো করে ট্রাম্পের জনপ্রিয়তা থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করছেন।”
“চীনা ভূরাজনীতি বিশ্লেষক ভিক্টর গাও আবার সতর্ক করে বলেছেন, মোসাদের কাছে থাকা কিছু সংবেদনশীল নথি বা ভিডিও ফুটেজ ট্রাম্পকে ‘এপস্টিন ফাইলস’ বিতর্কে আরও বড় সংকটে ফেলতে পারে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।
নিজেকে নির্দোষ দাবি করে ট্রাম্প এখন প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের ওপর দোষ চাপাচ্ছেন। অথচ আট মাস আগেই বিশ্লেষকরা সতর্ক করেছিলেন—ইরানের চোরাবালিতে এসে আটকে যাবে মার্কিন সাম্রাজ্যের অহংকার। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আর ইসরাইলি লবির ফাঁদে পা দিয়ে মার্কিন রাজনৈতিক অভিজাতরা আজ নিজেদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন।”
“দীর্ঘ নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যেখানে প্রযুক্তি ও সামরিক সক্ষমতায় নিজেদের অবস্থান ধরে রেখেছে, সেখানে এই অসম সংঘাতের পরিণতিতে দিনশেষে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খেতে হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুকে।