ডেস্ক রিপোর্ট: “তুমি একটা আস্ত উন্মাদ! আমি না থাকলে আজ তুমি জেলখানায় পচে মরতে! আমি তোমার পিঠ বাঁচাচ্ছি, আর তোমার কারণে আজ পুরো পৃথিবী ইসরায়েলকে ঘৃণা করছে!”—বিশ্বাস হচ্ছে না?
খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চরম অপমানজনক কথাগুলো বলেছেন তাঁর পরম বন্ধু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে!
পর্দার আড়ালের এই অবিশ্বাস্য ঘটনাটি ফাঁস করেছে মার্কিন সংবাদমাধ্যম Axios। ১ জুন, ২০২৬-এর এক গোপন ফোনালাপে দুই নেতার মধ্যে চরম চিৎকার আর গালিগালাজ হয়েছে। কিন্তু কেন? কারণ—লেবানন যুদ্ধ। ইরানের সাথে যখন ট্রাম্প প্রশাসন একটি বড় শান্তি চুক্তি করতে যাচ্ছে, ঠিক তখনই নেতানিয়াহু নির্দেশ দেন লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ওপর বড় ধরণের বিমান হামলা চালাতে। এতে খেপে যান ট্রাম্প।
মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প ফোনে সরাসরি চিৎকার করে নেতানিয়াহুকে বলেন, “তুমি কি করছ এসব?!” ট্রাম্পের তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত বৈরুতে বড় হামলা স্থগিত করতে বাধ্য হন নেতানিয়াহু। ফোন রাখার পরপরই ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে ক্রেডিট নেন যে, তাঁর হুমকিতেই নেতানিয়াহু পিছু হটেছেন।
তবে নেতানিয়াহুও দমে যাওয়ার পাত্র নন। তিনি পাল্টা বিবৃতিতে সাফ জানিয়েছেন, হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত করা থেকে ইসরায়েল সরবে না। মুখে তারা এখনো পরম মিত্র, কিন্তু ভেতরে ভেতরে ওয়াশিংটন আর তেল আবিবের সম্পর্কে এখন বিশাল ফাটল।