Print Date & Time : 12 June 2026 Friday 6:27 am

জার্মানিতে অপদস্থ রেজা পাহলভি, অভিযুক্ত আটক

ডেস্ক রিপোর্ট: জার্মানি সফরকালে বিতর্কিত কাণ্ডের মুখে পড়েছেন ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। তার গায়ে লাল রঙের মতো কিছু একটা ছুঁড়ে মারার অভিযোগ এক ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ।

তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বার্লিনে ওই ঘটনাটি ঘটে। তবে এতে আহত বা বড় কোনো ক্ষতির মুখে পড়েননি রেজা পাহলভি। যদিও পরে তিনি ইরানে হামলার ব্যাপারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আবারও উদ্বুদ্ধ করেন।

প্রতিবেদনে বলা হয়, বার্লিনের কেন্দ্রে ফেডারেল প্রেস কনফারেন্স থেকে বের হয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গাড়ির দিকে যাচ্ছিলেন পাহলভি। ঠিক ওই সময় একজন কর্মী তার কাছে এগিয়ে আসেন এবং তরলটি ছুঁড়ে দেন। সেটি পাহলভির ঘাড় ও কাঁধের পেছনে লাগে।

পুলিশ সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। পরে পাহলভি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান।

এর আগে সংবাদ সম্মেলনে পাহলভি ইরানে হামলার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন পাহলভি। তিনি এই সামরিক অভিযানকে ‘মানবিক হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের জন্য এটি প্রয়োজনীয়।