Print Date & Time : 3 June 2026 Wednesday 1:40 am

খামেনির শেষকৃত্য ঘিরে ইরানে তিন দিনের শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের শুরুর দিকে মার্কিন ও ইসরাইলি হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য সম্পন্ন করতে তিন দিনব্যাপী ব্যাপক আনুষ্ঠানিকতার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-এর বরাত দিয়ে তেহরানের উপ-মেয়র মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ মঙ্গলবার (২ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম এবং মাশহাদ—এই তিনটি প্রধান শহরে পর্যায়ক্রমে মরহুম নেতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বিদায়ী অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দেশটির প্রশাসন ও নিরাপত্তা বাহিনী।

উপ-মেয়র তাভাকোলিজাদেহ আরও জানান, মূল আয়োজনের অংশ হিসেবে রাজধানীতে টানা ২৪ ঘণ্টার একটি বিশেষ শোক ও স্মরণসভার আয়োজন করা হচ্ছে। দেশের এই প্রভাবশালী ও দীর্ঘকাল দায়িত্ব পালনকারী নেতার শেষযাত্রায় শরিক হতে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে তেহরান কর্তৃপক্ষ। বিশাল এই জনস্রোত সামাল দিতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবর : আল-জাজিরা।