Print Date & Time : 27 July 2026 Monday 7:44 am

এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স

ডেস্ক রিপোর্ট: দুদিন আগে বৈদেশিক মুদ্রা নিয়ে সতর্ক করেছিলেন নরেন্দ্র মোদি। এবার সেই সংকট প্রকাশ্যে আসল। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান বুধবার (১৩ মে) ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

রয়টার্স জানিয়েছে, বর্তমানে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা তথা এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা এখন ভারতীয় রুপি। তেলের দাম বৃদ্ধি, হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়া এবং আমদানি ব্যয় বাড়ায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বাড়ছে উদ্বেগ।

গণমাধ্যমটির জরিপ অনুযায়ী, ভারতীয় রুপির মান বুধবার ডলারের বিপরীতে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামে। টানা দরপতনের ধারাবাহিকতায় এক ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৯৫ দশমিক ৭৯। এর আগের দিন রুপির সর্বনিম্ন রেকর্ড ছিল ৯৫ দশমিক ৭৩।

এছাড়া বিদেশি ঋণ পরিশোধ এবং আমদানিকারকদের হেজিং চাহিদা বেড়ে যাওয়ায় রুপির ওপর চাপ আরও বেড়েছে। যদিও স্বর্ণ ও রুপা আমদানিতে কর বাড়িয়ে কিছুটা সহায়তা দেওয়ার চেষ্টা করেছে নয়াদিল্লি।