Print Date & Time : 28 October 2026 Wednesday 10:20 pm

ইসরায়েলে ফের মিসাইল ছুড়লো ইরান

ডেস্ক রিপোর্ট: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়েছে ইরান। দখলদাররা রোববার (১৫ জুন) ইরানজুড়ে ব্যাপক হামলা চালাচ্ছিল। এরমধ্যেই ইরান বাংলাদেশে সময় রাত পৌনে ১২টার দিকে কয়েক ডজন মিসাইল ছুড়েছে। যেগুলো কিছু সময়ের মধ্যেই ইসরায়েলে আঘাত হানবে। দখলদারদের প্রতিরক্ষা বাহিনী মিসাইলগুলো ভূপাতিত করার প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান মিসাইল ছোড়ার পর মধ্য ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে উঠে। ওই সময় ইসরায়েলের প্রায় সব অঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয় অথবা বোম শেল্টারে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ক্রুরা জানিয়েছেন, তেলআবিবে তারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। যা বোঝাচ্ছে ইরানি মিসাইল ইসরায়েলের আকাশসীমায় আছে। দখলদারদের সেনারা এ মিসাইলগুলো ভূপাতিত করার চেষ্টা করছে।