ডেস্ক রিপোর্ট: ইসরাইলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সর্বশেষ এই হামলাটি এর আগের আক্রমণের প্রায় চার ঘণ্টা পর সংঘটিত হয়। শনিবার বাংলাদেশ সময় রাত প্রায় পৌনে ১২টার দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, হামলার কারণে ইসরাইলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
নতুন এই হামলায় ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের হামলার তীব্রতা আগের তুলনায় কিছুটা কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।