Print Date & Time : 8 March 2026 Sunday 6:10 am

ইসরাইলের পর আমিরাতেও ইরানের ড্রোন ও মিসাইল হামলা

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের পর এবার সংযুক্ত আরব আমিরাতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার রাতে এ তথ্য জানায়।

তারা জানায়, রাত প্রায় ১২টায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা মিসাইল ও ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করেছে।

মিসাইল ভূপাতিতের কারণে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। তবে এ হামলায় হতাহতের সংখ্যা বা ব্যাপকতা এখনো জানানো হয়নি।

খবর : আলজাজিরা