Print Date & Time : 1 May 2026 Friday 1:15 am

ইসরাইলের আকাশে সন্দেভাজন ড্রোন, বেজে উঠল সাইরেন

ডেস্ক রিপোর্ট: ইসরাইলের উত্তরাঞ্চলের জারিয়াত এলাকায় একটি সন্দেহভাজন শনাক্ত হয়েছে বলে দাবি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এরপরই ওই অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

উত্তর ইসরাইলের এই অঞ্চলটি লেবানন সীমান্তের কাছে অবস্থিত। তবে কারা এই ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তা জানায়নি ইসরাইলি বাহিনী আইডিএফ।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দক্ষিণ লেবানন থেকে ছোড়া একটি রকেট প্রতিহত করার কথা জানায় দেশটির সেনাবাহিনী। তারা বলেছে, ক্ষেপণাস্ত্রটি এমন একটি এলাকায় ছোড়া হয়েছিল যেখানে সৈন্যরা অভিযান চালাচ্ছিল।

এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেয়নি ইসরাইলি সেনাবাহিনী। তবে আইডিএফের বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, জারিয়াতে শনাক্ত হওয়া ড্রোনটি ভূপাতিত হয়েছে কি না—তা যাচাই করা হচ্ছে।

ওই ঘটনার সময় সীমান্তবর্তী এলাকা মিসগাভ এএম ও কেফার জিলাদিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।