Print Date & Time : 6 May 2026 Wednesday 3:02 pm

ইরানের নতুন নেতাকে হামাসের অভিনন্দন

ডেস্ক রিপোর্ট: ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।

বুধবার (১১ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতে ইরানের নতুন নেতৃত্ব বিজয়ী হবে— এমন প্রত্যাশাও ব্যক্ত করেছে সংগঠনটি।

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ‘ইসরাইল ও আমেরিকার আগ্রাসনকে পরাস্ত করতে হবে। ঔদ্ধত্যবাদী শক্তিগুলো যাতে ইরানের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে না পারে— সেই লক্ষ্যে ইরানি জনগণের সাফল্য কামনা করি।’

অন্য এক বিবৃতিতে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, ‘বিশ্বের সব মুক্ত মানুষ আপনাদের পাশে রয়েছে।’