Print Date & Time : 29 October 2026 Thursday 9:04 am

ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ‘আগেই জানানোর জন্য’ ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লাইভ প্রতিবেদনে ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প নিশ্চিত করেছেন, কোনো আমেরিকানের ক্ষতি হয়নি। তিনি ইসরায়েল ও ইরান উভয়কেই তাদের সংঘাত বন্ধ করার জন্য উৎসাহিত করেছেন।

পৃথক আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বকে অভিনন্দন, শান্তির সময় এসেছে।’

তিনি বলেন, ‘হয়তো ইরান এখন এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির দিকে এগিয়ে যেতে পারে এবং আমি উৎসাহের সাথে ইসরায়েলকে একই কাজ করতে উৎসাহিত করব।’

পরবর্তী আরেক পোস্টে ট্রাম্প কাতারের আমিরকে ‘এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় তিনি যা করেছেন তার জন্য’ ধন্যবাদ জানান।