Print Date & Time : 16 May 2026 Saturday 1:09 am

‘আরও কিছু সময়’ যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প: জেডি ভ্যান্স

ডেস্ক রিপোর্ট: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যুদ্ধ ‘আরও কিছু সময়’ চালিয়ে যেতে, যাতে ইরানের বর্তমান সরকারকে ব্যাপকভাবে দুর্বল করা যায়।

মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি (যুদ্ধ) চালিয়ে যেতে চান যাতে ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন না হয়। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন, এবং এটাই উদ্দেশ্য।’

ভ্যান্স স্বীকার করেছেন, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে। তবে তিনি বলেন, শিগগিরই তা কমে যাবে।

খবর : আল–জাজিরা