Print Date & Time : 5 November 2026 Thursday 1:08 am

আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, আমেরিকান ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে গেলে তিনি ইসরায়েলে চলে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী হবেন। তিনি আরও দাবি করেছেন যে, দেশটিতে তার জনসমর্থনের হার ৯৯ শতাংশ।

কানাডার সংবাদমাধ্যম ইয়াহু লাইফস্টাইলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩ নভেম্বর) ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

অনুষ্ঠানে কথা বলার সময় ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্ট একটি বিস্ময়কর রসিকতা করে বলেন, তিনি ইসরায়েলে এতটাই জনপ্রিয় যে, আমেরিকানরা যদি তার প্রতি “বিরক্ত” হয়ে যায়, তবে তিনি সেখানেই চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাব।

একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন আর্থিক সহায়তা বন্ধের কথাও জানান ট্রাম্প।

তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা দেওয়া বন্ধ করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, ইসরায়েলের এখন আর এই অর্থের প্রয়োজন নেই।