বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি   🕒
➔ English
No Result
View All Result
USBENGAL
  • হোম
  • খবর
  • প্রতিবেদন
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • লাইফস্টাইল
    হাম হলে কী করবেন

    হাম হলে কী করবেন

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    ওষুধ ছাড়াই ৩ উপায়ে কমবে ফ্যাটি লিভার

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    শীতে ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে করতে পারেন এসব ব্যায়াম

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    ওজন নিয়ন্ত্রণে আসার ১০টি গুরুত্বপূর্ণ লক্ষণ

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    শীতে সুস্থ থাকতে আগে থেকে যেসব নিয়ম মেনে চলবেন

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    হার্ট অ্যাটাকের জরুরি সংকেত কী? জানুন তাত্ক্ষণিক করণীয়

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    মেয়াদ শেষ হলে অবশ্যই ফেলে দিতে হবে যেসব খাবার

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    ১৫ সেকেন্ডে হার্টের অবস্থা জানাবে ‘এআই স্টেথোস্কোপ’

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

    পানিশূন্যতা এড়াবেন যেভাবে

  • ভিডিও
  • ➘
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য
  • সাক্ষাৎকার

আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর

Nayeema Islam Nayeema Islam
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২:০২ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
A A
0
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর

0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsAppShare on Twitter

ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে।

নির্বাচনে বিএনপির এ ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ‘২১১ আসনে জয়, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত বিএনপি ও জোটের’ শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি ও তাদের মিত্ররা ২১১ আসনে জয় পেয়ে জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জামায়াতে ইসলামী জোট পেয়েছে ৭০ আসন, আর অন্যান্য দল পেয়েছে ছয়টি আসন। ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৮৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

বিএনপি নেতৃত্বাধীন জোটে রয়েছে গণঅধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলন।

‘লাইভ নিউজে’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২০৯ আসনে জয় পেয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামী দল জামায়াতে ইসলামী ও তাদের মিত্ররা ৬৮ আসন পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০টির বেশি আসনে জয় পাওয়ায় এটি বিএনপির ইতিহাসে অন্যতম বড় বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। ২০০১ সালের নির্বাচনে দলটি ১৯৩ আসন পেয়েছিল, এবার তার চেয়েও বেশি আসনে জয় পেয়েছে।

‘ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’- শিরোনামে ‘লাইভ নিউজ’ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবদনে আরও বলা হয়েছে, বেসরকারি ফলে ভূমিধস জয় পাওয়ার পর বিএনপি দেশব্যাপী দোয়া কর্মসূচি ঘোষণা করেছে।
দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করা হবে।’ উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির দীর্ঘদিনের নেত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ৮০ বছর বয়সে মারা যান।

বিএনপির বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজয় উপলক্ষে দলটির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সমাবেশ আয়োজন করা হবে না।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি—এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের ‘জেন-জি’ নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সিদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের পর প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ২০২৪ সালের রক্তক্ষয়ী আন্দোলনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি বড় জয়ের দিকে এগিয়ে যাচ্ছে আর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির চেয়ারম্যান তারেক রহমান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা (ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিট) নাগাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো জানায়, বিএনপি ১৫০ আসনের সীমা ছাড়িয়ে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এমনকি তারা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যম যমুনা টিভি জানিয়েছে, বিএনপি ২১২ আসনে জয় নিশ্চিত করেছে।

তারেক রহমানের দল বিএনপি ইতোমধ্যে বিজয় দাবি করে বলেছে, ‘অধিকাংশ আসনে জয় পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’

Tags: BangladeshInternational
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দক্ষিণ কোরিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

Next Post

ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র ‘১৫ শতাংশ’

আরো খবর

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ
এশিয়া

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন মিয়ানমারের জান্তা প্রধান
এশিয়া

প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন মিয়ানমারের জান্তা প্রধান

ইরানে আগ্রাসনের নিন্দা পরমাণু হামলা থেকে বেঁচে যাওয়া জাপানিদের
এশিয়া

ইরানে আগ্রাসনের নিন্দা পরমাণু হামলা থেকে বেঁচে যাওয়া জাপানিদের

Next Post
ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র ‘১৫ শতাংশ’

ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে মাত্র ‘১৫ শতাংশ’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে: ইরান

যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ পার হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ছড়াবে: ইরান

ইরানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি: পেজেশকিয়ান

ইরানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি: পেজেশকিয়ান

ট্রাম্পকে অপসারণে ‘২৫তম সংশোধনীর’ প্রয়োগ চান মার্কিন আইনপ্রণেতারা

ট্রাম্পকে অপসারণে ‘২৫তম সংশোধনীর’ প্রয়োগ চান মার্কিন আইনপ্রণেতারা

ইরানের ভয়ে বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি

ইরানের ভয়ে বৃহত্তম সেতু বন্ধ করল সৌদি

ইরানের খারগ দ্বীপে হামলা

ইরানের খারগ দ্বীপে হামলা

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
  • আমেরিকা
  • ইউরোপ
  • মধ্যপ্রাচ্য
  • এশিয়া
  • আফ্রিকা
  • খবর
  • প্রতিবেদন
  • ভিডিও
  • লাইফস্টাইল
  • সাক্ষাৎকার
Chief Editor ~ Harunur Rashid
USBENGAL MULTIMEDIA INC
294 GRANADA BLVD FORT MYERS, FL 33905
 USA  +1 (929) 679-9116

Copyright © 2024 USBENGAL All right reserved. Developed USBENGAL IT TEAM. Support by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist