Print Date & Time : 17 September 2026 Thursday 3:36 pm

আদতে কি বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ?

ডেস্ক রিপোর্ট: ২৪ এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এক প্রকারের মুখ থুবড়ে পড়েছে।
মামলা হামলা এবং অর্থনৈতিক মন্দা সব দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোণঠাস অবস্থায় রয়েছে। দলের শীর্ষ নেতৃত্বরা দেশের বাইরে পলাতক অবস্থায় রয়েছে। রিসেন্টলি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতার মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এমতাবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার দাঁড়াতে পারবে কিনা সেটা নিয়ে এক ধরনের সংখ্যা দেখা দিয়েছে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে। তবে রাজনীতির বিশেষজ্ঞরা মনে করেন এত পুরনো এবং বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দল মন্দা অবস্থা পার করে হলেও আবারো পুনর্গঠিত হবে। তবে কবে নাগাদ এবং কোন পরিস্থিতিতে আবারো আওয়ামী লীগের রাজনীতি ঘুরে দাঁড়াবে সেটা সুনির্দিষ্ট করে কেউই বলতে পারছে না।

এরই মধ্যে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েও শংকর দেখা দিয়েছে। দলের সভানেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে সক্রিয় থাকেন অন্য নেতারাও বিদেশে থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। এছাড়া বিদেশ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তবে বাংলাদেশ বর্তমানে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের সমস্ত কর্মকান্ড।

এখন প্রশ্ন দেখা দিয়েছে বিদেশে রাজনীতি করে বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ানো কতটুকু সম্ভব হবে। যেখানে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশে তাদের রাজনীতি করতে হবে এবং দেশের রাজনীতিতে সক্রিয় না হলে বিদেশে রাজনীতি করে দলকে এগিয়ে নেওয়া কতটুকু সম্ভব হবে সেটাই এখন দেখার বিষয়।

বাস্তবতা হলো, ঘুরে দাঁড়ানোর পথটি এবার একেবারেই সহজ নয়। মানবতাবিরোধী অপরাধের বিচার, রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এবং শীর্ষ নেতাদের দণ্ড দলটিকে আইনি ও সামাজিকভাবে চরম ব্যাকফুটে ঠেলে দিয়েছে। টানা ১৫ বছরের শাসনামলে একদলীয় কর্তৃত্ব ও ভোটাধিকার হরণের যে অভিযোগ, তা কাটিয়ে জনসমর্থন পুনরুদ্ধার করা বিশাল এক চ্যালেঞ্জ।